ঝিনাইদহে কলাবাগান থেকে শুটারগান উদ্ধার করেছে এসআরবি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগান ও দুটি লিডবল কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-৬।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘ আঁচড়া গ্রামের বকচড়া মাঠ এলাকা থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল জোড়াদহ বাজার থেকে মধুপুরগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে বকচড়া মাঠে অভিযান চালায়। সেখানে স্থানীয় জমারত সরদারের হলুদ-মরিচ ক্ষেতের উত্তর-পূর্ব কোণে থাকা কলাবাগানের ভেতরে তল্লাশি চালানো হয়।
এ সময় একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় রাখা দেশীয় ওয়ান শুটারগান ও দুটি লিডবল কার্তুজ উদ্ধার করেন এসআরবি সদস্যরা। পরে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে সেগুলো জব্দ করা হয়।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হরিণাকুণ্ডু থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এসআরবির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
-
বিমানবন্দরে কর্মকর্তা লাঞ্ছনার অভিযোগে মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার
-
পাবনায় শেখ হাসিনার জন্মদিন পালন: স্কুল থেকে শিক্ষার্থী আটক
-
কুবি কর্মকর্তার ওপর হামলা, নিষিদ্ধ যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
-
কুমিল্লা'য় নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার
-
কুবিতে পরিচয় জানতে চাওয়া নিয়ে রণক্ষেত্র: দফায় দফায় সংঘর্ষ, আহত ১২
-
বিশ্ববাজারের সঙ্গে দেশেও তেলের দাম কমানোর দাবি-এড: আতিকুর রহমান
-
ঝিনাইদহে কলাবাগান থেকে শুটারগান উদ্ধার করেছে এসআরবি
-
একই দিনে কুবি ও চবির ভর্তি পরীক্ষা: চরম বিপাকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
-
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল
-
শ্রেণিকক্ষ থেকে গবেষণাগার, অতঃপর মানুষের পাশে: অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল
-
কুমিল্লা'য় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা
-
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা'য় জামায়াতের বিক্ষোভ সমাবেশ
-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
-
ভাষা শেখার অ্যাপগুলো কি আসলেই কার্যকর
-
কাভার্ড ভ্যানের সঙ্গে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ