দুধে ধোয়া রাজনীতি!
রাজনীতির মাঠে বদরুল সাহেব বেশ পরিচিত মুখ। একসময় তিনি ছিলেন এক দলের একনিষ্ঠ কর্মী। দলের সভায় বক্তৃতা, মিছিলে স্লোগান, বিরোধীদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট—কোনো কিছুতেই তাঁর জুড়ি ছিল না। নিজের দলের নেতাদের তিনি বলতেন দেশের সূর্য, আর বিরোধীদের বলতেন দেশের অন্ধকার।
কিন্তু হঠাৎ রাজনৈতিক পরিস্থিতি বদলে গেল। ক্ষমতার পালাবদলের আভাস পেতেই বদরুল সাহেবের বুকের ভেতর পুরোনো আদর্শে কেমন যেন অস্বস্তি শুরু হলো। এক সকালে নতুন দলের নেতার সঙ্গে ছবি তুলে ফেসবুকে লিখলেন, ‘দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে নতুন রাজনৈতিক যাত্রা।’
পুরোনো দলের এক কর্মী ফোন করে বলল, ‘ভাই, কালও তো বললেন ওই দল দেশ ধ্বংস করবে!’
বদরুল সাহেব হেসে বললেন, ‘আরে ভাই, রাজনীতি তো নদীর স্রোতের মতো। একই জায়গায় দাঁড়িয়ে থাকলে চলে?’
এদিকে ফেসবুকে তাঁর পুরোনো বক্তব্যগুলো ভাইরাল হতে শুরু করেছে। এক ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘ওই দল গেলে আমি রাজনীতি ছেড়ে দেব।’ আরেকটিতে নতুন দলের নেতাকে নিয়ে তাঁর করা মন্তব্য শুনে নতুন দলের কর্মীরাও বিব্রত।
.ভাই, আত্মশুদ্ধির ২০ লিটার দুধের বিলটা বাকি আছে। এবার কি নতুন দলের ফান্ড থেকে দেবেন?
.বদরুল সাহেব চিন্তায় পড়ে গেলেন। পুরোনো পোস্ট মুছতে গিয়ে দেখলেন, মানুষ স্ক্রিনশট নিয়ে রেখেছে। শেষে এক ঘনিষ্ঠ সহযোগী বুদ্ধি দিল, ‘ভাই, একটা দুধ দিয়ে গোসল দেন। সব পাপ ধুয়ে যাবে।’
বদরুল সাহেবের চোখ চকচক করে উঠল। পরদিন বাড়ির উঠানে ২০ লিটার দুধ, সাদা পাঞ্জাবি, ক্যামেরা আর সাংবাদিক নিয়ে আয়োজন করা হলো বিশেষ আত্মশুদ্ধি অনুষ্ঠান।
এক সাংবাদিক প্রশ্ন করলেন, ‘হঠাৎ দুধ দিয়ে গোসলের সিদ্ধান্ত কেন?’
বদরুল সাহেব গম্ভীর মুখে বললেন, ‘আমি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছি। এখন থেকে পরিচ্ছন্ন রাজনীতি করব।’
দুধ মাথায় ঢালতেই ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল। এক কর্মী পাশে দাঁড়িয়ে ভিডিও করছে। আরেকজন লাইভে লিখছে, ‘নেতার ঐতিহাসিক প্রত্যাবর্তন!’
এক দর্শক মন্তব্য করল, ‘ভাই, দুধ দিয়ে গোসল করছেন ভালো কথা, কিন্তু আগের দলের বিরুদ্ধে বলা কথাগুলো কি সাবান দিয়ে ধোবেন?’
মন্তব্যটি অবশ্য কিছুক্ষণের মধ্যেই উধাও।
বিকেল হতে না হতেই বদরুল সাহেবের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ল। কেউ লিখল, ‘এমন আত্মশুদ্ধি রাজনীতিতে বিরল।’ কেউ বলল, ‘নেতা মানেই উদারতা।’ একজন আবার লিখল, ‘দুধের দাম এত বেশি, নেতার অনুতাপও বেশ দামি!’
পরদিন নতুন দলের এক নেতা তাঁকে ফোন করে বললেন, ‘বদরুল ভাই, আপনার পরিবর্তনে আমরা মুগ্ধ। আমাদের সঙ্গে কাজ করবেন?’
.বদরুল সাহেব বললেন, ‘আমি পদ-পদবি চাই না। জনগণের সেবা করতে চাই।’
নেতা বললেন, ‘তাহলে আপনাকে উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব দিই।’
বদরুল সাহেব একটু থেমে বললেন, ‘জনগণের স্বার্থে দায়িত্বটা নিতে পারি।’
এদিকে চায়ের দোকানে তাঁর দুধস্নান নিয়ে আলোচনা চলছে।
কুদ্দুস বলল, ‘বদরুল ভাই তো একেবারে দুধে ধোয়া মানুষ!’
দোকানদার বলল, ‘মানুষ কতটা ধোয়া হয়েছে জানি না, তবে দলের রংটা ভালোই বদলেছে।’
কুদ্দুস বলল, ‘তাহলে দুধ দিয়ে কী পরিষ্কার হলো?’
দোকানদার চায়ে চুমুক দিয়ে বলল, ‘পাঞ্জাবি, ছবি আর ফেসবুকের প্রোফাইল। পুরোনো আদর্শের দাগ তো এখনো দিব্যি আছে!’
সেদিন রাতে বদরুল সাহেব নতুন দলের সভায় বক্তৃতা দিলেন, ‘আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, আদর্শের জন্য।’
সামনের সারি থেকে এক বৃদ্ধ বলে উঠলেন, ‘বাবা, আদর্শটা কোন দলের?’
বদরুল সাহেব মুচকি হেসে বললেন, ‘জনগণের।’
বৃদ্ধ বললেন, ‘তা হলে জনগণকে জিজ্ঞেস করে দেখো, তারা তোমাকে কোন দলে চায়!’
বদরুল সাহেব আর উত্তর দিলেন না। পরদিন আবার নতুন পোস্ট দিলেন—‘অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়াই প্রকৃত রাজনীতি।’
পোস্টে হাজার হাজার লাইক পড়ল। শুধু দুধওয়ালা মন্তব্য করল, ‘ভাই, আত্মশুদ্ধির ২০ লিটার দুধের বিলটা বাকি আছে। এবার কি নতুন দলের ফান্ড থেকে দেবেন?’
বদরুল সাহেব মন্তব্যটি মুছে দিলেন।
কারণ, রাজনীতিতে অতীত মুছে ফেলা যায় না; কিন্তু দুধওয়ালার বাকি মুছে ফেলা যায়!
.টিস্যু কোম্পানির চেয়ে আমি বেশি স্পনসর পাই চাঁদের কাছ থেকে!
—তাহসান খান.সেরা ৩ ‘রসালো’ কভার এবং বাছাইকৃত ‘রসালো’ কভারগুলো.একটি প্রকল্পের আত্মকাহিনি.স্যরি!.আপনি কত বড় মিথ্যাবাদী?.উগান্ডার হুইপের ফেসবুক প্রোফাইল
সূত্র: প্রথম আলো
-
ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা
-
দুধে ধোয়া রাজনীতি!
-
ম্যানিফেস্টেশন কী, জেন–জি কেন ইচ্ছা দিয়েই স্বপ্নপূরণ করতে চায়
-
অনুবাদে মানুষের প্রয়োজনীয়তা কি ফুরিয়ে যাবে
-
ইরানের অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স, এবার স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরে নজর
-
ড্রোন হামলায় ইরাকের গ্যাসক্ষেত্রে আগুন, গ্যাস উৎপাদন বন্ধ, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত
-
Untitled Nov 08, 2026 10:37 pm
-
'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?
-
ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ কীভাবে হয়, প্রতিকার কী আছে?
-
‘ইত্যাদি’র শুটিংয়ে মুঠোফোন খুইয়েছেন অনেকে, সন্দেহভাজন হিসেবে একজন আটক
-
‘বরিশল’ নামে নতুন উপজেলায় আপত্তি, ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ–অবরোধ
-
ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ আলমাস অবশেষে মুক্তি পাচ্ছেন
-
ঢাকা কর অঞ্চল-১৭ এর অধীন চাকরি, পদ ৫৫
-
এনএপিডির মহাপরিচালক নিয়ম মানেন না, বেশি ক্লাস নেন নিজে, ভাতার ভাগও দেন না
-
২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী