শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

অপেক্ষা

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৮:৪৫ এএম
২৮২ Shares
গাছের ওপরে বসে স্থৈর্যের দেবতা হয়ে/ কামড় বসাই আমি সুপক্ব ফলের পৃষ্ঠদেশে।/ ধীরে ধীরে তার নগ্ন বক্ষের কোমল মাংসে স্বাদ খুঁজি/ দিন-বঞ্চনার স্মৃতি মনে রেখে।

আমি সন্ধ্যার অপেক্ষায় থাকি।

আমি সান্ধ্য সময়ের অপেক্ষায় থাকি।

প্যাঁচা ও বাদুড়ের মতো ঝুলে থাকি দিন দীনবেলা।

সব স্নায়ু, সব স্নান, প্রহরের পোকা ও মাকড়,

প্রস্তুতির সব পালা সাঙ্গ করে

রং মাখে কত্থকের পদসঞ্চালন মনে রেখে।

মঞ্চ তাই কেঁপে ওঠে ক্ষুধার উন্মত্ত পরাগ্রহে।

গাছের ওপরে বসে স্থৈর্যের দেবতা হয়ে

কামড় বসাই আমি সুপক্ব ফলের পৃষ্ঠদেশে।

ধীরে ধীরে তার নগ্ন বক্ষের কোমল মাংসে স্বাদ খুঁজি

দিন-বঞ্চনার স্মৃতি মনে রেখে।

একটি-দুটি ফল পৃথিবীর কমে আসে ফলে,

আমার জঠর তাকে গ্রাস করে এই সত্যভাষে।

আমাদের চিরপৃথিবীর নানান উদ্যানে থাকা

ফল-ফসল সংহারের উদগ্র উন্মত্ত নৃত্যে

নটরাজ হয়ে ওঠে গভীর গভীরতর রাতে।

দেখি, দিনের বেলায় আমার স্বদেশ নেই,

বৃক্ষদল ভিন্ন মহাদেশে,

আমার নিজস্ব সেই ভাষামুখ বদলে গেছে,

ভাষাপৃষ্ঠে দুরন্ত শজারু-কাঁটা অভিনিবেশের সব নিয়ে আস্ত বসে আছে।

সূত্র: প্রথম আলো