সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ আলম
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম বলেছেন, প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। সন্ত্রাস ও খুনের রাজনীতির বদলে ১৭ বছর ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব।
.শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন মাহফুজ আলম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে চলমান সহিংসতা ও অস্থিরতার মধ্যে এ বিষয়ে কথা বললেন জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সাবেক এই সদস্য।
সম্ভাব্য সিভিল ওয়ার সিচুয়েশন (গৃহযুদ্ধের পরিস্থিতি) এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট তিনি রিকনসিলিয়েশনের কথা তুলেছিলেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন মাহফুজ আলম। তিনি লেখেন, ‘হয়তো জুলাইয়ের সংগঠকদের মধ্যে আমিই প্রথম বলেছিলাম। কিন্তু লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস, বিন্দুমাত্র অনুশোচনা কিংবা পর্যালোচনা নেই।’
.মাহফুজ লিখেছেন, সন্ত্রাস ও খুনের রাজনীতি চালিয়ে গেলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস, জীবন ও সম্পদের ক্ষতির জন্য দায়ী থাকবে লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্র। চলমান ট্রান্স-বর্ডার সন্ত্রাসের বিরুদ্ধে সরকার ও জনগণকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সূত্র: প্রথম আলো
-
মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা
-
সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ আলম
-
ঢাকায় ২৪ ঘণ্টায় সাবেক এমপি, অভিনেতাসহ ১২৪ জন গ্রেপ্তার
-
মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেয়েছেন, দাবি বিএনপি নেতার
-
‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর
-
‘জয় বাংলা’ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে: হুমায়ুন কবির
-
শেয়ারবাজারে অভিষেকেই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি অ্যানথ্রপিক, উদ্যোক্তারা শতকোটিপতি
-
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট
-
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন ধরে জিম্মি, খোয়ালেন প্রায় ৮ লাখ টাকা
-
ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাসায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা
-
কয়েকজন নেতা আক্রান্ত হওয়ার পর এখন ‘সিরিয়াসলি’ নিয়েছে এনসিপি, মাঠে নামছে ‘সর্বশক্তি’ নিয়ে
-
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে?
-
আওয়ামী লীগ নিয়ে চরমোনাই পীরের বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন
-
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা
-
আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে লুকিয়ে রয়েছে তিন লক্ষ কোটি ডলারের গুপ্তধন?