মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা
মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে দক্ষতা প্রশিক্ষণ দিয়ে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করা হয়েছে। মালয়েশিয়ার সরকার শুক্রবার এ কথা জানিয়েছে। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর ব্যাপক দমন-পীড়নের পর রোহিঙ্গাদের পুনর্বাসনে এটিই হতে যাচ্ছে অন্যতম বড় উদ্যোগ।
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এ পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। এর এক দিন আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছেন যে ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাকাণ্ড ও ব্যাপক যৌন সহিংসতা রাষ্ট্রীয় মদদে সংঘটিত জেনোসাইডের (গোষ্ঠীনিধন) শামিল।
.এক বিবৃতিতে আহমদ জাহিদ বলেন, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি আরও ‘সমন্বিত, কার্যকর ও মানবিকভাবে’ মোকাবিলার সরকারি প্রচেষ্টার অংশ এ প্রস্তাব। তিনি বলেন, ‘১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণে তুরস্ক সরকারের সম্মতিকে স্বাগত জানাই। অভিবাসন ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জ তৈরি করা এই (রোহিঙ্গা শরণার্থী) সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান খোঁজার পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
আহমদ জাহিদ আরও বলেন, শরণার্থী পুনর্বাসনে বিভিন্ন দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তুরস্কের সঙ্গে এ উদ্যোগ তার একটি মডেল হতে পারে। তিনি বলেন, কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বাছাই, প্রশিক্ষণ, প্রয়োজনীয় কাগজপত্র তৈরি ও পুনর্বাসনের কাজ সমন্বয় করতে সরকার তুরস্কের কর্তৃপক্ষ, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে। কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে শিল্প খাতের চাহিদা, সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি এবং প্রযোজ্য আন্তর্জাতিক বিধিবিধান বিবেচনায় রাখা হবে।
.এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর চাপের মুখে রয়েছে মালয়েশিয়া। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ নাগাদ মালয়েশিয়ায় মিয়ানমার থেকে আসা প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন, যাঁদের প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মিয়ানমারের ১০ হাজারের বেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।
সূত্র: প্রথম আলো
-
মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা
-
সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ আলম
-
ঢাকায় ২৪ ঘণ্টায় সাবেক এমপি, অভিনেতাসহ ১২৪ জন গ্রেপ্তার
-
মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেয়েছেন, দাবি বিএনপি নেতার
-
‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর
-
‘জয় বাংলা’ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে: হুমায়ুন কবির
-
শেয়ারবাজারে অভিষেকেই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি অ্যানথ্রপিক, উদ্যোক্তারা শতকোটিপতি
-
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট
-
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন ধরে জিম্মি, খোয়ালেন প্রায় ৮ লাখ টাকা
-
ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাসায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা
-
কয়েকজন নেতা আক্রান্ত হওয়ার পর এখন ‘সিরিয়াসলি’ নিয়েছে এনসিপি, মাঠে নামছে ‘সর্বশক্তি’ নিয়ে
-
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে?
-
আওয়ামী লীগ নিয়ে চরমোনাই পীরের বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন
-
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা
-
আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে লুকিয়ে রয়েছে তিন লক্ষ কোটি ডলারের গুপ্তধন?