কনটেন্ট বানিয়েই পুরস্কার, ২৫ লাখ টাকার আয়োজনে আবেদন করবেন যেভাবে
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য মোট ২৫ লাখ টাকার পুরস্কার নিয়ে আসছে এটিএন নিউজ। চ্যানেলটির নতুন প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬’-এ ১০টি বিভাগে ১০ জন বিজয়ী হবেন। তাঁদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে সেরাদের সেরা। দেশে ও দেশের বাইরে থাকা কনটেন্ট ক্রিয়েটররা এটিএন নিউজের নির্ধারিত ওয়েবসাইটে (https://bestcontentcreator.atnnewstv.com) নিবন্ধন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
আয়োজকদের দাবি, দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজের উদ্যোগে কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে এ ধরনের রিয়েলিটি শো দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে। ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬ পাওয়ার্ড বাই স্টেপ’ শিরোনামের এই আয়োজনে চার ধাপের প্রতিযোগিতা পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে পৌঁছাবেন প্রতিযোগীরা। বিভাগভিত্তিক বিজয়ী ও সেরাদের সেরার জন্য সব মিলিয়ে থাকছে ২৫ লাখ টাকার পুরস্কার।
.নতুন প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬’-এ ১০টি বিভাগে ১০ জন বিজয়ী হবেন। তাঁদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে সেরাদের সেরা।.মেন্টর হিসেবে থাকছেন যাঁরা
লাইফস্টাইল ও ফ্যাশন বিভাগে মেন্টর থাকছেন সানজিদা ইসলাম সায়মা, কমেডি ও বিনোদনে শাওন মজুমদার এবং খাবার ও রান্নায় আনিসুর রহমান। সামাজিক সচেতনতা বিভাগে থাকছেন সাংবাদিক মহসিনুল হাকীম ও আযাদ করীম। শিক্ষা বিভাগে থাকছেন সাফিন, প্রযুক্তি ও অটোমোবাইলে সোহাগ ৩৬০ ডিগ্রি। ভ্রমণ বিভাগে মেন্টর থাকছেন সুরভী ইয়াসমিন ও শিশির দেব। চলচ্চিত্র ও অ্যানিমেশন বিভাগে থাকছেন চলচ্চিত্রবিশ্লেষক বিধান রিবেরু।
.আয়োজনটির পৃষ্ঠপোষক স্টেপ। ট্রাভেল ও ডেস্টিনেশন পার্টনার ছুটি, কমেডি ও এন্টারটেইনমেন্ট পার্টনার গোল্ডমার্ক, হেলথ পার্টনার আলোক হেলথকেয়ার, টেক ও গ্যাজেট পার্টনার গ্যাজেট অ্যান্ড গিয়ার, এয়ারলাইনস পার্টনার ইউএস-বাংলা এবং বিমা পার্টনার পপুলার লাইফ ইনস্যুরেন্স।
.রান্না থেকে প্রযুক্তি, কনটেন্টের নানা দুনিয়া
নতুন কোনো রেসিপি শেখানো, ঘুরে আসা জায়গার গল্প বলা কিংবা নতুন ফোনের ভালো-মন্দ তুলে ধরা—এমন নানা বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করেন নির্মাতারা। কেউ ফেসবুক বা ইউটিউবের জন্য ছোট ভিডিও বানান, কেউ একটি বিষয় ব্যাখ্যা করেন দীর্ঘ ভিডিওতে। বিষয় বাছাই থেকে চিত্রনাট্য লেখা, ভিডিও ধারণ ও সম্পাদনা—অনেক নির্মাতা এসব কাজ নিজেই করেন। তাঁদের কাজের এই বৈচিত্র্যও থাকছে এটিএন নিউজের প্রতিযোগিতায়। রান্না, ভ্রমণ ও প্রযুক্তির পাশাপাশি শিক্ষা, সামাজিক সচেতনতা, চলচ্চিত্র ও অ্যানিমেশনের কনটেন্ট নিয়েও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকবে।
সূত্র: প্রথম আলো
-
কনটেন্ট বানিয়েই পুরস্কার, ২৫ লাখ টাকার আয়োজনে আবেদন করবেন যেভাবে
-
নতুন সনদ পেল ১২ প্রতিষ্ঠান, বাংলাদেশে এখন পরিবেশবান্ধব কারখানা ৩০২টি
-
‘ক্যানসার মানেই থেমে যাওয়া নয়’ বার্তা নিয়ে ৩০০ কিলোমিটার দৌড়াবেন পার্থ
-
রোহিঙ্গা জেনোসাইড নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে
-
আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি
-
বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেম উন্মোচন
-
‘কে ছড়াচ্ছে ডিসেম্বরে আমার বিয়ে?’, অভিনেত্রী সাবার প্রশ্ন
-
ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো
-
এক দিনে কেন ২৪ ঘণ্টা, এক ঘণ্টায় কেন ৬০ মিনিট
-
বাড়ির উঠানে বসে ফোনে মেয়ের সঙ্গে কথা বলছিলেন, মাথায় আঘাত করে বৃদ্ধার গয়না ছিনতাই
-
নদীর বুকে বন্ধুদের হাট
-
বিএনপির একজনকে মারধর করলে আওয়ামী লীগের ১০ জনকে মারব: বিএনপি নেতার হুঁশিয়ারি
-
সিঙ্গাপুর সরকার কেন ডেটিং অ্যাপ চালু করল
-
টিভির পর্দায় রঙের নতুন দুনিয়া, দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি
-
নভেম্বরের শেষে বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?