নতুন সনদ পেল ১২ প্রতিষ্ঠান, বাংলাদেশে এখন পরিবেশবান্ধব কারখানা ৩০২টি
নতুন করে আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও সরঞ্জাম উৎপাদনের কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। এর মধ্য দিয়ে ৩০০ পরিবেশবান্ধব কারখানার মাইলফলক অতিক্রম করল বাংলাদেশ। বর্তমানে দেশে পরিবেশবান্ধব কারখানা ৩০২টি।
বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের কারখানাগুলো যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড সনদ পেয়েছে। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি লিড প্লাটিনাম এবং ৩টি লিড গোল্ড সনদ পেয়েছে। এ কারখানাগুলোর মধ্যে সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেয়ে লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে ঢাকার ধামরাইয়ের আদজি ট্রিমস। প্রতিষ্ঠানটি তৈরি পোশাক খাতের প্রয়োজনীয় সরঞ্জাম ও প্যাকেজিং পণ্য উৎপাদন করে থাকে।
.জানতে চাইলে আদজি ট্রিমসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার প্রথম আলোকে বলেন, বিশ্বে বিদ্যমান পরিবেশবান্ধব অ্যাকসেসরিজ ও প্যাকেজিং কারখানাগুলোর মধ্যে আদজি ট্রিমসের অর্জিত পয়েন্ট সবচেয়ে বেশি। তিনি জানান, তাঁদের পরিবেশবান্ধব কারখানায় কাজ করেন ১ হাজার ৮০০ কর্মী। ৪২টি ব্র্যান্ডের জন্য অ্যাকসেসরিজ ও প্যাকেজিং পণ্য উৎপাদন করেন তাঁরা। গত অর্থবছরে ৩ কোটি ৪০ লাখ ডলারের অ্যাকসেসরিজ ও প্যাকেজিং পণ্য রপ্তানি করেছে আদজি ট্রিমস।
লিড প্লাটিনাম সনদ পাওয়া অন্য কারখানাগুলো হচ্ছে গাজীপুরের ডিঅ্যান্ডএস প্রিটি ফ্যাশনস, প্রবৃদ্ধি অ্যাপারেলস, নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং, গাজীপুরের এল ইউসিন ফ্যাশন, চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার ও কেডিএস অ্যাপারেলসের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট, সাভারের প্যাক্সার বাংলাদেশ এবং গাজীপুরের এক্সপো অ্যাকসেসরিজ। এ ছাড়া লিড গোল্ড সনদ পাওয়া কারখানাগুলো হচ্ছে নারায়ণগঞ্জের বর্ণালী কালেকশনস, চট্টগ্রামের বেস্টেক বিডি এবং টাঙ্গাইলের এক্সপোর্ট বিল্ডিং–২।
.বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, তার নাম ‘লিড’। লিডের পূর্ণাঙ্গ রূপ হলো লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মান রক্ষা করতে হয়।
ইউএসজিবিসি তথ্যানুযায়ী, দেশে এখন পর্যন্ত লিড সনদ পাওয়া ৩০২টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ১৩৪টি লিড প্লাটিনাম, ১৪৮টি লিড গোল্ড, ১৬টি লিড সিলভার এবং ৪টি লিড সার্টিফায়েড পর্যায়ের সনদ পেয়েছে। বিশ্বের অন্য কোনো দেশে বাংলাদেশের চেয়ে বেশি লিড সনদপ্রাপ্ত কারখানা নেই।
সূত্র: প্রথম আলো
-
কনটেন্ট বানিয়েই পুরস্কার, ২৫ লাখ টাকার আয়োজনে আবেদন করবেন যেভাবে
-
নতুন সনদ পেল ১২ প্রতিষ্ঠান, বাংলাদেশে এখন পরিবেশবান্ধব কারখানা ৩০২টি
-
‘ক্যানসার মানেই থেমে যাওয়া নয়’ বার্তা নিয়ে ৩০০ কিলোমিটার দৌড়াবেন পার্থ
-
রোহিঙ্গা জেনোসাইড নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে
-
আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি
-
বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেম উন্মোচন
-
‘কে ছড়াচ্ছে ডিসেম্বরে আমার বিয়ে?’, অভিনেত্রী সাবার প্রশ্ন
-
ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো
-
এক দিনে কেন ২৪ ঘণ্টা, এক ঘণ্টায় কেন ৬০ মিনিট
-
বাড়ির উঠানে বসে ফোনে মেয়ের সঙ্গে কথা বলছিলেন, মাথায় আঘাত করে বৃদ্ধার গয়না ছিনতাই
-
নদীর বুকে বন্ধুদের হাট
-
বিএনপির একজনকে মারধর করলে আওয়ামী লীগের ১০ জনকে মারব: বিএনপি নেতার হুঁশিয়ারি
-
সিঙ্গাপুর সরকার কেন ডেটিং অ্যাপ চালু করল
-
টিভির পর্দায় রঙের নতুন দুনিয়া, দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি
-
নভেম্বরের শেষে বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?