ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্সে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ
ডিবিএল সিরামিকস ও ব্রাইট সিরামিকসের তিন দিনের ‘বিজনেস কনফারেন্স ২০২৬’ শেষ হয়েছে। গাজীপুরের একটি রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের স্লোগান ছিল ‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার ও সহকর্মীরা বিগত দিনের কাজ ও অর্জন নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করেন।
.দ্বিতীয় দিনের মূল আয়োজন ছিল বিজনেস কনফারেন্স ও গালা নাইট। এতে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, ডিবিএল সিরামিকসের হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ব্রাইট সিরামিকসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) মো. সোহেল রানা তালুকদার, গ্রুপের পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার ও ব্যবসায়িক অংশীদারেরা।
সম্মেলনে ব্যবসায়িক অগ্রগতি, বাজারের পরিবর্তন, গ্রাহকের চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তব্যে উঠে আসে গত বছরের নানা চ্যালেঞ্জ; গ্যাসসংকট, ব্যয়বৃদ্ধি, রাজনৈতিক অনিশ্চয়তা, সরবরাহের চাপ, বাজারের প্রতিযোগিতা এবং গ্রাহকের দ্রুত বদলে যাওয়া পছন্দ। এসব চ্যালেঞ্জের মধ্যেও কর্মী ও ব্যবসায়িক অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসা এগিয়ে নেওয়ার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।
.ডিলার পার্টনারদের অবদান ও তাঁদের সঙ্গে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয়। এম এ কাদের বলেন, ‘কঠিন সময়ে আমাদের ডিলার পার্টনাররা পাশে ছিলেন, বাজারের চাহিদা বুঝে কাজ করেছেন এবং ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ওপর আস্থা রেখেছেন। তাঁদের সহযোগিতা ছাড়া আমাদের এই অগ্রগতি সম্ভব হতো না।’
.গালা নাইটে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিক্রয়কর্মী, সেরা ও সম্ভাবনাময় ডিলার, আঞ্চলিক ডিলার এবং কারখানা ও সহায়ক দলের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া ডিলারদের অভিজ্ঞতা ও মতামত শোনার জন্য ফিডব্যাক পর্ব ছিল। সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে গালা নাইট শেষ হয়।
তিন দিনের এ আয়োজনে আরও ছিল ফুটবল ম্যাচ, দলীয় ও বিনোদনমূলক কার্যক্রম এবং সাংস্কৃতিক পরিবেশনা। শেষ দিনে অংশগ্রহণকারীরা রিসোর্টে সময় কাটানোর পাশাপাশি কারখানা পরিদর্শন করেন।
সূত্র: প্রথম আলো
-
ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্সে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ
-
বাংলাদেশের পতাকা হাতে জলবায়ু সম্মেলনে নটর ডেম কলেজের ৬ শিক্ষার্থী
-
যশোরে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
-
রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি
-
১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআই
-
এআই–নির্ভর পৃথিবীতে শিশুদের কোন দক্ষতাগুলো শেখানো উচিত
-
শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
-
যশোরে মারধর করে পুলিশে দেওয়া সাংবাদিক সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার
-
অসমাপ্ত গল্প
-
ছয় বছরের সংসার ভাঙল স্বপ্নার, স্বামীর পরকীয়ায় জড়ানোর ইঙ্গিত
-
ঢাকার প্রথম সংবাদপত্র ও ছাপাখানা
-
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮
-
মেধা ও চিন্তাশক্তি বাড়াতে নবীজির নির্দেশিত ৬ আমল
-
মার্কিন প্রতিনিধি পরিষদে ৩৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা
-
বিলাওয়াল ভুট্টোর বিদ্রোহ, কী ঘটছে পাকিস্তানে?