মেঘনা-গোমতী পুরোনো সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি, নতুন সেতু দিয়ে চলাচলের অনুরোধ
চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে। তাই মেরামতকাজের জন্য সেতুটি দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে পাশের চার লেনের নতুন সেতুটি ব্যবহারের অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
আজ রোববার এক খুদে বার্তায় এই অনুরোধ জানানো হয়।
সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম প্রথম আলোকে বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে আজ বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে পুরোনো সেতুটিতে গিয়ে বিয়ারিং প্যাডে কিছুটা ত্রুটি দেখা যায়। ফলে রোববার বিকেল পাঁচটা থেকে সেতুটি মেরামতের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার বিশেষজ্ঞ দল সেতুটি পরীক্ষা করবে। এরপর মেরামত করতে কত দিন লাগবে, তা জানা যাবে।
সওজ কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোনো সেতুটি সাময়িক বন্ধ থাকলেও পাশের চার লেনবিশিষ্ট নতুন সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় দিকের যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গোমতী নদীর ওপর দুটি সেতু রয়েছে। পুরোনো সেতু দিয়ে চট্টগ্রামমুখী এবং নতুন সেতুর দুই লেন দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করে।
সূত্র: প্রথম আলো
-
মেঘনা-গোমতী পুরোনো সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি, নতুন সেতু দিয়ে চলাচলের অনুরোধ
-
দাঁড়িয়ে কথা বলছিলেন, হঠাৎ ওপর থেকে ছোড়া ককটেল পড়ে মাথায়, রক্তাক্ত জাহাঙ্গীর হাসপাতালে
-
নড়াইলের কালিয়ায় আগুনের ঘটনায় সরেজমিনে যা দেখলেন বিবিসির সংবাদদাতা
-
মিস ইউনিভার্সের ক্যাম্পে কী এমন ঘটল, মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি
-
জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করা: নাহিদ
-
দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ দিন ব্যাপী আর্কফেস্ট ড্যাফোডিলে
-
চট্টগ্রামে রেলের নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা, সাবেক মহাব্যবস্থাপকের ২ বছরের কারাদণ্ড
-
পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
-
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০
-
সাজেদা ফাউন্ডেশনের বার্ষিক সভায় ক্ষুদ্রঋণসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা
-
শিশুদের রক্তনালির বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়
-
ইসরায়েলে সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় নেতানিয়াহু ও আইজেনকটের দলের
-
নড়াইলের বেন্দারচরে ৬০টির বেশি ঘর ও দোকানে ভাঙচুর–আগুনের ক্ষতচিহ্ন, পুলিশের টহলেও কাটেনি আতঙ্ক
-
চার কিশোরের তোলা ছবির প্রদর্শনী, বিক্রির অর্থের একটি অংশ যাবে প্রতিবন্ধীদের সহায়তায়
-
ইউটিউব দেখে, চ্যাটজিপিটির সহায়তায় ঘরেই মেশিনে ইয়াবা তৈরি করছিলেন যুবক