মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১১:১৫ পিএম
২৬৬ Shares
উপাচার্য আবদুর রব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অন্যান্য কার্যক্রম এবং সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সোমবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রতিনিধিদল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রব প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সাক্ষাৎকালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অন্যান্য কার্যক্রম এবং সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

.রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মজীবনের জন্য প্রস্তুত করে তোলার ওপর তিনি জোর দেন।

.এ সময় প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে আইইউবিএটির আসন্ন দশম সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো