হেলাল খানের ‘তুই ফ্যাসিস্ট’ বলার কারণ ব্যাখ্যা করলেন জয়
চিত্রনায়ক হেলাল খানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী। গতকাল রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) একটি মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে জয়কে ‘তুই ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করেন হেলাল খান। এ সময় তাঁকে গালাগালও করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা–সমালোচনা । এবার সেই ঘটনার কারণ ব্যাখ্যা করলেন জয়।
গণমাধ্যমের কাছে জয় চৌধুরী দাবি করেছেন, পুরো ঘটনাটি ঘটেছে ভুল–বোঝাবুঝি থেকে। মূলত চিত্রনায়ক ডি এ তায়েবের পক্ষে কথা বলা এবং মানববন্ধনে যোগ দিতে দেরি হওয়ায় তাঁর ওপর ক্ষুব্ধ হন হেলাল খান।
জয় বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ, আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে একটু দেরি হয়েছিল।’
ঘটনার সূত্রপাত গতকাল রোববার বিকেলে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও শিল্পীরা অংশ নেন। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য ওই কর্মসূচিতে অংশ নেননি।
মানববন্ধন শেষে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে যান হেলাল খান। সেখানে জয় চৌধুরীসহ কয়েকজনকে দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে জয়কে উদ্দেশ করে বলেন, ‘তুই একটা ফ্যাসিস্ট। স্বৈরাচারের দোসর। যে কারণে অনুষ্ঠানে যাসনি তোরা।’
জয় বিষয়টি বোঝানোর চেষ্টা করলে আরও উত্তেজিত হয়ে পড়েন হেলাল খান। তাঁকে থামিয়ে দিয়ে চুপ করতে বলেন। সেখানে উপস্থিত অন্যদেরও ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করার কথা বলেন তিনি ।
তবে জয় চৌধুরীর দাবি, শিল্পী সমিতির সামনে যাঁরা বসে ছিলেন, তাঁরা চলচ্চিত্রের কোনো সংগঠনের সদস্য নন। তাঁরা অভিনেতা ডি এ তায়েবের ভক্ত। প্রিয় অভিনেতার জন্মদিন উপলক্ষে কেক কাটতে এফডিসিতে এসেছিলেন। কিন্তু ডি এ তায়েবের আসতে দেরি হওয়ায় সেখানে অপেক্ষা করছিলেন তাঁরা।
জয়ের ভাষ্য, ওই ব্যক্তিরা কখন, কীভাবে এফডিসিতে এসেছেন, তা ডি এ তায়েব নিজেও জানতেন না। তাঁদের কেন মানববন্ধনে পাঠানো হয়নি, সে বিষয়েও তাঁর কিছু জানা ছিল না। অথচ এসব বিষয় নিয়ে ক্ষুব্ধ হন হেলাল খান। জয় মনে করেন, মূলত ভুল–বোঝাবুঝি থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এদিকে প্রকাশ্যে একজন শিল্পীকে ‘ফ্যাসিস্ট’ বলে সম্বোধন ও গালাগালের অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। বিশেষ করে চলচ্চিত্র শিল্পীদের দুই প্রতিনিধির মধ্যে এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
হেলাল খান চলচ্চিত্রের পাশাপাশি বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় আহ্বায়ক। অন্যদিকে জয় চৌধুরী চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক। গত জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে তিনি এই পদে নির্বাচিত হন।
শুধু তা–ই নয়, চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্ম ‘উনিশ সংগঠন’-এরও দায়িত্বে রয়েছেন দুজন। গত আগস্টে গঠিত এই প্ল্যাটফর্মের আহ্বায়ক হেলাল খান এবং মুখপাত্র জয় চৌধুরী। একই সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দুই অভিনেতার প্রকাশ্য বিরোধ তাই চলচ্চিত্র অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: প্রথম আলো
-
হেলাল খানের ‘তুই ফ্যাসিস্ট’ বলার কারণ ব্যাখ্যা করলেন জয়
-
পাহাড়ের রাজা রাজধনেশ
-
নভেম্বর রেইন: তিন দশক পরও জনপ্রিয় যে গান, কীভাবে তৈরি হয়েছিল এটি?
-
পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যায় দণ্ডিতদের ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে শুনানি শুরু
-
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম
-
খুলনায় রাষ্ট্র আসলে কোথায়
-
জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন: মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন
-
নিজেদের তৈরি বাজার ধরে রাখতে পারছি না আমরা
-
‘মাদকসহ আপনার ছেলে গ্রেপ্তার’—এরপর শুরু প্রতারণা
-
নেতানিয়াহুর 'জাতীয় ঐক্যের সরকার' গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আইজেনকোট
-
গাজীপুরে কাঁদানে গ্যাস ছুড়ে সরানো হলো পোশাকশ্রমিকদের, ১৭ কারখানা বন্ধ
-
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব’—চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি
-
উৎসব ভাতা ও মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটিসহ ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন ২১ নভেম্বর পর্যন্ত
-
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত
-
বয়সের সঙ্গে বদলায় শরীরের ঘ্রাণ, কারণটা জানেন?