সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

‘বিশ্বকাপে ছিল বাংলাদেশও’ বইয়ের মোড়ক উন্মোচন

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ০৫:৩০ পিএম
৩৯৪ Shares
‘বিশ্বকাপে ছিল বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফুটবল উন্মাদনার গল্প এবং বইয়ের বিষয়বস্তু আলোচনা হয়।

বাংলাদেশের মানুষের ফুটবল উন্মাদনা যে বিশ্বজুড়ে পরিচিত, সেটি বিশ্বকাপ কাভার করতে গিয়ে ক্রীড়া সাংবাদিক ও লেখক রানা আব্বাস খুব কাছ থেকে দেখেছেন। ২০২৬ বিশ্বকাপে মেসি-নেইমারদের ‘লাস্ট ড্যান্স’ দেখার অভিজ্ঞতার সঙ্গে কিছু বিচিত্র ঘটনা আর বিশ্বকাপে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে রানা আব্বাসের লেখা ‘বিশ্বকাপে ছিল বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে গতকাল রোববার। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা স্বপ্ন ’৭১ প্রকাশন।

অনুষ্ঠানে কামরুল হাসান বলেন, ‘বই লেখা অনেক কঠিন কাজ। আমার প্রত্যাশা, আমাদের সবাই যেন লেখক হয়। রানার বইয়ের সাফল্য কামনা করি।’

সাবেক স্ট্রাইকার এমিলি বলেন, ‘বিশ্বকাপে রানা ভাই মার্তিনেজ, স্কালোনিকে প্রশ্ন করেছেন, তখনই দেখেছিলাম। বইটা রানা ভাইয়ের জীবনের আর্কাইভে থেকে যাবে।’

লেখক রানা আব্বাস অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মেসি, নেইমার, রোনালদোকে আমরা আর দেখব না আন্তর্জাতিক ফুটবলে। তাঁদের শেষ বিশ্বকাপটা দেখার অভিজ্ঞতা হয়েছে মাঠ থেকে। আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের সমর্থকদের যে বিপুল ভালোবাসা, সেটার স্বীকৃতি পেতে দেখেছি সামনে থেকে। সেসব নিয়েই এই বই।’

পৃষ্ঠা: ৯৬। মূল্য ২৮০ টাকা।

সূত্র: প্রথম আলো