পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন, শুনানি রোববার
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ২৩ নভেম্বর (আগামী রোববার) শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
গতকাল বুধবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেন। পাশাপাশি অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখতে অথবা বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, এইচএসসি সম্পূরক পরীক্ষা ও পুনর্নিরীক্ষণে অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের শর্তসাপেক্ষে আবেদন জমা দেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়।
.হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা আপিল বিভাগের চেম্বার আদালতের আজকের কার্যতালিকায় ৭ নম্বর ক্রমিকে ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আবদুল কাইয়ূম ও আইনজীবী কামরুন নাহার মাহমুদ।
হাইকোর্টের আদেশ রাষ্ট্রপক্ষ স্থগিত চেয়েছে বলে জানান আইনজীবী কামরুন নাহার মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, আদালত স্থগিতাদেশ দেননি। চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী রোববার নির্ধারণ করে দিয়েছেন।
.উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফলাফল প্রকাশের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ে (২০২৬–২৭ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ে ব্যর্থতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ আবেদনকারী হয়ে গত বৃহস্পতিবার ওই রিট করেন।
.রিট আবেদনকারীর ভাষ্য, উচ্চমাধ্যমিকে এবার সাড়ে চার লাখের মতো পরীক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হন। তাঁদের আরেকবার পরীক্ষা (এইচএসসি, সাপ্লিমেন্টারি বা সম্পূরক) দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এই পরীক্ষা ডিসেম্বরে শুরু হবে। ২৩ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এর মধ্যে ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করে দিচ্ছে। দেখা যাচ্ছে, ২৩ ডিসেম্বরের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। ফলে যাঁরা উচ্চমাধ্যমিকে দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আগামী জানুয়ারি ভর্তি পরীক্ষা শুরু করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য বিশ্ববিদ্যালয় বিষয়টি বিবেচনায় নেয়নি। মূলত এসব কারণে রিটটি করা হয়।
সূত্র: প্রথম আলো
-
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন, শুনানি রোববার
-
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ দেশের কূটনীতিকেরা
-
ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের দায়িত্ব পেলেন রিফা তাছনিয়া
-
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্যের সফর
-
ইয়েমেন সীমান্তে নবীজি, হুবাশা বাজারে তাঁর কাপড়ের বাণিজ্য
-
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
-
বিদ্যালয়ে আগুন; আতঙ্কে শিশুশিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ছোটাছুটি
-
বাসে পেট্রলবোমা হামলায় নিহত, শেষবারের মতো ছেলেকে দেখতে পেলেন না বাবা
-
নানা-নানির স্নেহে বড় হওয়া নুপুরের স্বপ্ন আইনজীবী হওয়ার
-
ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজ চলাচল বন্ধ, সেন্ট মার্টিনে আটকা পড়লেন দেড় হাজার পর্যটক
-
নাশকতায় ব্যবহারের জন্য চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরি, জানালেন গ্রেপ্তার ব্যক্তি
-
মৃত্যু ‘হাতির আক্রমণে’ নয়, যুবদল নেতাকে হত্যার অভিযোগে ৮ বছর পর আদালতে স্ত্রীর মামলা
-
গাজীপুরে মার্কেট-দোকানে হামলা-ভাঙচুর, সাভারে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
-
ভারতীয় ডিজাইনারের লাল আনারকলিতে নজর কাড়লেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন
-
১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়া