‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরের কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, মিছিলে অংশ নেওয়ার জন্য প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল।
আটক কিশোরদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজন দশম ও নবম শ্রেণির শিক্ষার্থী। অন্যরা মুঠোফোন মেরামত, অটোরিকশা মেরামত, বাসের চালকের সহকারী ও জুতার দোকানের কর্মী।
.আজ রাত সাড়ে নয়টার দিকে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল পাঁচটার দিকে কার্যক্রম নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের কয়েকজনের নেতৃত্বে মিছিল বের হওয়ার খবর পায় পুলিশ। পরে কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত কয়েকজনের নেতৃত্বে মিছিলটি আয়োজন করা হয়। মিছিলে অংশ নেওয়া কিশোরেরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ জন্য তাদের প্রত্যেককে ১০০ করে টাকা দেওয়া হয়।
এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মিছিলে অংশ নেওয়ার জন্য প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল। এই অর্থের উৎস, সরবরাহকারী এবং মিছিলের আয়োজকদের শনাক্ত করতে তদন্ত চলছে।
.পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, আটক কিশোরদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এবং মিছিলের পেছনে অন্য কোনো পরিকল্পনা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
-
মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেয়েছেন, দাবি বিএনপি নেতার
-
‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর
-
‘জয় বাংলা’ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে: হুমায়ুন কবির
-
শেয়ারবাজারে অভিষেকেই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি অ্যানথ্রপিক, উদ্যোক্তারা শতকোটিপতি
-
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট
-
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন ধরে জিম্মি, খোয়ালেন প্রায় ৮ লাখ টাকা
-
ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাসায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা
-
কয়েকজন নেতা আক্রান্ত হওয়ার পর এখন ‘সিরিয়াসলি’ নিয়েছে এনসিপি, মাঠে নামছে ‘সর্বশক্তি’ নিয়ে
-
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে?
-
আওয়ামী লীগ নিয়ে চরমোনাই পীরের বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন
-
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা
-
আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে লুকিয়ে রয়েছে তিন লক্ষ কোটি ডলারের গুপ্তধন?
-
মুক্তির প্রথম দিনেই সর্বকালের রেকর্ডভাঙা ২.৩৬ বিলিয়ন ডলার আয়, জিটিএ ৬-এর আকর্ষণীয় ১০টি ডার্ক চরিত্রকে চেনেন কি
-
এসএমই খাতে ব্যাংকের ৩৫% বিনিয়োগ চান গভর্নর
-
ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক