কয়েকজন নেতা আক্রান্ত হওয়ার পর এখন ‘সিরিয়াসলি’ নিয়েছে এনসিপি, মাঠে নামছে ‘সর্বশক্তি’ নিয়ে
কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতাকে প্রথমে সরকারের সঙ্গে দলটির সমঝোতার ভিত্তিতে ‘নিয়ন্ত্রিত নাশকতা’ ভেবেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কিন্তু অনলাইনে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে কয়েকজন নেতার আক্রান্ত হওয়া এবং সহিংসতার মাত্রা বৃদ্ধির পর এবার বিষয়টিকে তারা ‘সিরিয়াসলি’ নিয়েছে। তাই আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে সর্বশক্তি নিয়ে মাঠে নামছে এনসিপি।
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংস পরিস্থিতির মধ্যে গতকাল বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ। বৈঠক শেষে বাংলামোটরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে টানা কর্মসূচির ঘোষণা দেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে এনসিপি। এসব কর্মসূচি হবে পাঁচ দাবিতে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।
এনসিপির রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য আরিফুল ইসলাম আদীব প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসবাদী আওয়ামী লীগ গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় হামলা, অগ্নিসংযোগ, হাসপাতালে হামলা করে কয়েক দিনে বাস চালকসহ ৫-৬ জনকে হত্যা করেছে। ভারতে বসে লীগের নেতৃত্ব পরিকল্পনা ও নির্দেশনা দিয়ে এ ধরনের নৈরাজ্য করে জনগণের মধ্যে আতঙ্ক ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এনসিপি দেশদ্রোহী ও সন্ত্রাসবাদী লীগের এই অপতৎপরতা থেকে দেশের জনগণ ও স্বার্বভৌমত্ব রক্ষায় জনগনকে সঙ্গে নিয়ে সোচ্চার থাকবে।’
কয়েক নেতা আক্রান্ত, অতঃপর...
গত ১০ নভেম্বর ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছিল নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। সেদিন দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলার মুখে পড়েন এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলাম। তাঁর ওপর চাপাতি নিয়ে হামলা করা হয়।
এর পরদিন মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নুসরাত এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন, পাশাপাশি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদেরও সদস্য। তাঁর বাড়িতে পেট্রলবোমা হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নুসরাত ও এনসিপির নেতারা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এনসিপি নেতারা প্রথমে ভেবেছিলেন, সরকার নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে কিছু নাশকতা করার সুযোগ দিচ্ছে। এটি নিয়ন্ত্রিত নাশকতা। ফলে এর বিরুদ্ধে মাঠে নামার কিছু নেই। আওয়ামী লীগকে স্পেস (জায়গা) দেওয়ার পেছনে সরকারের দিক থেকে বিরোধী দলকে ভয় দেখিয়ে অপকর্মের বিরুদ্ধে চুপ করানোর কৌশল আছে কি না, সেই প্রশ্নও ছিল এনসিপি নেতাদের মনে।এই দুই ঘটনার পরও এনসিপিকে সেভাবে মাঠে নামতে দেখা যায়নি। এই দুটি ঘটনায় দুটি বিক্ষোভের বাইরে তাদের আর কোনো কর্মসূচি ছিল না। এর কারণ খুঁজতে গত ১২ নভেম্বর এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলেছিল প্রথম আলো। তখন পর্যন্ত তাঁদের মূল্যায়ন ছিল, সরকার নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে কিছু নাশকতা করার সুযোগ দিচ্ছে। এটি নিয়ন্ত্রিত নাশকতা। ফলে এর বিরুদ্ধে মাঠে নামার কিছু নেই। আওয়ামী লীগকে স্পেস (জায়গা) দেওয়ার পেছনে সরকারের দিক থেকে বিরোধী দলকে ভয় দেখিয়ে অপকর্মের বিরুদ্ধে চুপ করানোর কৌশল আছে কি না, সেই প্রশ্নও ছিল এনসিপি নেতাদের মনে। তবে সত্যিকারের হুমকি তৈরি হয়েছে বলে মনে হলে মাঠে নামার কথা বলেছিলেন দলটির নেতারা।
১৩ নভেম্বর সন্ধ্যায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির নেত্রী মাহমুদা আলম মিতু অভিযোগ করেন, সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ১৫ নভেম্বর বিকেলে জাতীয় সংসদে থাকা অবস্থায় তাঁকে মুঠোফোনে কল করে আবারও হুমকি দেওয়া হয়। বলা হয়, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।’
সাত দিনের সফরে এখন যুক্তরাজ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ১৪ নভেম্বর যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটি আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সেই অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁকে হেনস্তার চেষ্টা করেন আগে থেকেই সেখানে অংশ নেওয়া আওয়ামী লীগের একদল কর্মী–সমর্থক। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা–কর্মীদের তৎপরতায় নাহিদকে হেনস্তার চেষ্টায় সফল হননি তাঁরা।
১৬ নভেম্বর যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের পর এনসিপির নেতা–কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পাঁচজনকে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সর্বশেষ গতকাল বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়ায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়ির প্রবেশপথে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। তবে পুলিশের ভাষ্য, পেট্রলবোমা নয়, পেট্রল ঢেলে আগুন ধরানো হয়েছিল।
এনসিপি নেতাদের সঙ্গে এসব ঘটনার পাশাপাশি গত কয়েক দিনে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার মাত্রাও কয়েক গুণ বেড়েছে। ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন, পুলিশের স্থাপনা ও গাড়িতে অগ্নিসংযোগ–ভাঙচুর চলছে। গোপালগঞ্জসহ কিছু এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীরও নিয়ন্ত্রণ নেই। নড়াইলে বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ছাড়া ১০ দিনে দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা, আগুন ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে, যার মধ্যে ৪৯টি ঘটনাই ঘটেছে ১৮ ও ১৯ নভেম্বর।
এখন দেশের পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে এখন মনে করছে এনসিপি। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতার ভাষ্য, পরিস্থিতি পর্যালোচনা করে তাঁদের কাছে মনে হচ্ছে, আওয়ামী লীগ তাদের শেষ মরণকামড়টা দিতে চাইছে। জুলাইয়ের সম্মুখসারির শক্তি হিসেবে এনসিপির নেতারা যে তাদের প্রথম টার্গেট, সেটাও এরই মধ্যে স্পষ্ট হয়েছে। আওয়ামী লীগ যাতে তাদের পরিকল্পনায় সফল হতে না পারে, তার জন্য এনসিপি সম্পূর্ণ সক্ষমতা নিয়ে মাঠে থাকছে।সহিংস পরিস্থিতির মধ্যে গত বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক হয়। পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিন ঢাকাসহ সারা দেশে সমাবেশ, মিছিল, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয় জামায়াত। এরপর বিকেলেই এনসিপির রাজনৈতিক পর্ষদের সভা বসে। সভার পর এনসিপির পক্ষ থেকেও ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়।
এখন দেশের পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে এখন মনে করছে এনসিপি। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতার ভাষ্য, পরিস্থিতি পর্যালোচনা করে তাঁদের কাছে মনে হচ্ছে, আওয়ামী লীগ তাদের শেষ মরণকামড়টা দিতে চাইছে। জুলাইয়ের সম্মুখসারির শক্তি হিসেবে এনসিপির নেতারা যে তাদের প্রথম টার্গেট, সেটাও এরই মধ্যে স্পষ্ট হয়েছে। আওয়ামী লীগ যাতে তাদের পরিকল্পনায় সফল হতে না পারে, তার জন্য এনসিপি সম্পূর্ণ সক্ষমতা নিয়ে মাঠে থাকছে।
আগে ‘নিয়ন্ত্রিত নাশকতা’ মনে করলেও এখন এনসিপির মূল্যায়নে পরিবর্তন প্রসঙ্গে জানতে চাইলে দলের রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে এনসিপি মনে করছে। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া উচিত বলে আমরা মনে করছি। আমরা সারা দেশের দলীয় নেতা–কর্মীদের মতামত নিয়েছি। আওয়ামী লীগের বিষয়ে শুধু সরকারের ওপর নির্ভর না করে মাঠে থাকার ব্যাপারে সেখান থেকে মতামত এসেছে। সেজন্য এনসিপি কর্মসূচি ঘোষণা করেছে।’
সূত্র: প্রথম আলো
-
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট
-
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন ধরে জিম্মি, খোয়ালেন প্রায় ৮ লাখ টাকা
-
ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাসায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা
-
কয়েকজন নেতা আক্রান্ত হওয়ার পর এখন ‘সিরিয়াসলি’ নিয়েছে এনসিপি, মাঠে নামছে ‘সর্বশক্তি’ নিয়ে
-
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে?
-
আওয়ামী লীগ নিয়ে চরমোনাই পীরের বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন
-
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা
-
আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে লুকিয়ে রয়েছে তিন লক্ষ কোটি ডলারের গুপ্তধন?
-
মুক্তির প্রথম দিনেই সর্বকালের রেকর্ডভাঙা ২.৩৬ বিলিয়ন ডলার আয়, জিটিএ ৬-এর আকর্ষণীয় ১০টি ডার্ক চরিত্রকে চেনেন কি
-
এসএমই খাতে ব্যাংকের ৩৫% বিনিয়োগ চান গভর্নর
-
ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক
-
ডেঙ্গুতে শ্বাসকষ্ট, না পেটব্যথা কোনটা বিপদের
-
আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ
-
এক পরিবারের ছয়জন অটোরিকশায় যাচ্ছিলেন বিয়েবাড়িতে, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ চারজনের
-
কনটেন্ট বানিয়েই পুরস্কার, ২৫ লাখ টাকার আয়োজনে আবেদন করবেন যেভাবে