শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ পিএম
৪৮১ Shares
আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ের এ পদক্ষেপ ইরাককে তালেবানশাসিত আফগানিস্তানের মতো নারী-পুরুষের বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন অধিকারকর্মীরা।

ইরাকের দক্ষিণাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে পুরুষদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে। এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন অধিকারকর্মীরা। তাঁদের মতে, এ পদক্ষেপ তালেবানশাসিত আফগানিস্তানের মতো নারী-পুরুষের বিভাজন নীতির দিকে ইরাকের এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

গত দুই সপ্তাহে ইরাকের আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ে নিজেদের শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেছেন প্রায় ৪০০ নারী শিক্ষার্থী। বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারণাই করতে পারেনি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, নারী-পুরুষের ‘মেলামেশা বন্ধ’ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের পরিবারের অনুরোধেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করেছে তারা।

তবে শিক্ষার্থীরা ভিন্ন কথা বলেছেন। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই তাঁদের পরিবার জানত, সেখানে পুরুষ শিক্ষকেরা পড়ান। তাঁদের পরিবারও শিক্ষার্থীদের বিক্ষোভে সমর্থন দিয়েছে।

বিক্ষোভে শিক্ষার্থীদের বাধাশিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা তাঁদের বিক্ষোভ নিয়ে উপহাস করেছেন। পড়াশোনার তত্ত্বাবধায়ক শিক্ষকদের হঠাৎ সরিয়ে দেওয়ার বিষয়ে তাঁদের উদ্বেগ নিয়েও কর্তৃপক্ষ আলোচনা করতে রাজি হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও কেউ কেউ বিক্ষোভকারী নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁদের দাবি, পুরুষ শিক্ষকদের ফিরিয়ে আনার পেছনে শিক্ষার্থীদের উদ্দেশ্য হলো, তাঁদের সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ গড়ে তোলা।

২২ বছর বয়সী হুদা নামের এক শিক্ষার্থী দ্য গার্ডিয়ানকে বলেন, ‘সহপাঠীদের সঙ্গে আমি বিক্ষোভ করতে গিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রাহি আল-ইয়াসিরি দেহরক্ষীদের নিয়ে আমাদের পথ আটকে দেন। এরপর দেহরক্ষীরা আমাদের নিয়ে উপহাস করতে থাকেন। আমাদের ভয় দেখানো এবং পরে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তিনি তাঁদের আমাদের মুখের ছবি তুলতে বলেন।’

হুদা বলেন, ইরাকি সমাজে এখনো নারী ও পুরুষ একসঙ্গে কাজ করেন, সে বিষয়টি তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেন, ‘আমি প্রশ্ন করেছিলাম, ইরাকে কি এমন চিকিৎসক নেই, যাঁরা নারী ও পুরুষ উভয়ের চিকিৎসা করেন? তাহলে পুরুষ শিক্ষকদের আমাদের পড়াতে বাধা দিচ্ছেন কেন?’

সামাজিক যোগাযোগমাধ্যমেও কেউ কেউ বিক্ষোভকারী নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁদের দাবি, পুরুষ শিক্ষকদের ফিরিয়ে আনার পেছনে শিক্ষার্থীদের উদ্দেশ্য হলো, তাঁদের সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ গড়ে তোলা।হুদার ভাষ্য, এর জবাবে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আল-ইয়াসিরি বলেন, ‘তোমরা মাথা দেয়ালে ঠুকলেও আমি শিক্ষকদের ফিরিয়ে আনব না।’

শিক্ষার্থীরা বলেন, তাঁদের অনেকেই ওই শিক্ষকদের তত্ত্বাবধানে স্নাতক পর্যায়ের প্রকল্প ও গবেষণার কাজ করছিলেন। শিক্ষকদের পড়ানোর পদ্ধতির সঙ্গে শিক্ষার্থীরা অভ্যস্ত হয়ে উঠেছিলেন। শিক্ষকেরাও শিক্ষার্থীদের ভালো দিক ও দুর্বলতা সম্পর্কে জানতেন। এ অবস্থায় নতুন শিক্ষকের কাছে তাঁদের কাজ বুঝিয়ে দেওয়াও কঠিন হয়ে পড়েছে।

নারী শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে, এ পরিবর্তনে সন্তুষ্ট না হলে তাঁরা পড়াশোনা ছেড়ে দিতে পারেন।

নারীর অধিকার নিয়ে উদ্বেগযুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ইরাকি-ব্রিটিশ নারীবাদী গবেষক বালসাম মুস্তাফা বলেন, নারী শিক্ষার্থীদের এমনভাবে বিবেচনা করা হচ্ছে, যেন তাঁরা অপ্রাপ্তবয়স্ক। নিজেদের শিক্ষাজীবনকে প্রভাবিত করে, এমন সিদ্ধান্তের বিরোধিতা করার অধিকারও যেন তাঁদের নেই।

মুস্তাফা বলেন, পুরুষ শিক্ষকদের সরিয়ে দেওয়ার ঘটনা ইরাকে নারীর অধিকার সংকুচিত হওয়ার উদ্বেগজনক প্রবণতার অংশ। তাঁর মতে, নারীদের পোশাক ও সতীত্ব নিয়ে আলোচনা বৃদ্ধি পেয়েছে।

ইরাকের আইনজীবী ও মানবাধিকারকর্মী ইসরা সালমান বলেন, নারীদের ওপর এ ধরনের বিধিনিষেধ আরোপ করা ‘সামাজিক বিপর্যয়’।

সালমান বলেন, ‘নারীদের প্রতিভা দমিয়ে রাখার চেষ্টা চলছে। ইরাকি সমাজকে এমন কিছুতে পরিণত করার চেষ্টা হচ্ছে, যা তালেবানশাসিত কাবুলে হচ্ছে। অথচ এ সমাজ থেকেই অসাধারণ মেধাবী ও দক্ষ মানুষের জন্ম হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।’

এ মানবাধিকারকর্মী আরও বলেন, ‘এ ধরনের পদক্ষেপ ইরাকের সংবিধান এবং দেশটির স্বাক্ষর ও অনুসমর্থন করা আন্তর্জাতিক চুক্তি ও সনদের পরিপন্থী।’

সূত্র: প্রথম আলো