আওয়ামী ফ্যাসিস্টরা আবার লগি-বইঠার কালচার ফিরিয়ে আনছে: আরিফুল হক চৌধুরী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিস্টরা দেশে আবার লগি-বইঠার কালচার ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিস্টরা দেশে নৈরাজ্য ও অস্থিরতা তৈরি করতে চাইছে। তারা তাণ্ডব চালাচ্ছে। অতীতে আগুন দিয়ে মানুষ মেরেছে। লগি-বইঠা দিয়ে মানুষ মেরেছে। এসবের বিরুদ্ধে দেশের মানুষকে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
আজ রোববার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী এ কথা বলেন। জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর এ সভা ছিল। বিকেল পাঁচটায় সভা শেষ হয়।
.নিজেরা আইন হাতে তুলে না নিয়ে দুষ্কৃতিকারীদের পুলিশে দেওয়ার আহ্বান জানান আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিলেটে রাজনৈতিক সংস্ক্ ভালো ছিল। রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি চমৎকার ছিল। কিন্তু পলাতক ফ্যাসিস্টরা সেই সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে। সাধারণ মানুষ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এমন কার্যক্রম ঘৃণাভরে প্রত্যাখান করেছে।
.সভায় বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণবিষয়ক সহসম্পাদক আবদুর রাজ্জাক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক আহ্বায়ক আবদুল কাইয়ুম প্রমুখ বক্তব্য দেন।
সভায় জানানো হয়, দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও স্বৈরাচারের বিরুদ্ধে আগামী মঙ্গলবার বেলা তিনটায় সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে একটি গণমিছিল বের হবে।
সূত্র: প্রথম আলো
-
দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে
-
আওয়ামী ফ্যাসিস্টরা আবার লগি-বইঠার কালচার ফিরিয়ে আনছে: আরিফুল হক চৌধুরী
-
জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, আলোচনা ভেস্তে যাওয়া ঠেকাতে নতুন খসড়া
-
ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা
-
কৃষক দল নেতা হত্যার ঘটনায় নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নামে মামলা
-
নাশকতা, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের নির্দেশ
-
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে: প্রসিকিউটর
-
বেতন বৃদ্ধির পরপরই বাসাভাড়া বাড়ালে আইনগত ব্যবস্থা : মীর শাহে আলম
-
মেঘনা-গোমতী পুরোনো সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি, নতুন সেতু দিয়ে চলাচলের অনুরোধ
-
দাঁড়িয়ে কথা বলছিলেন, হঠাৎ ওপর থেকে ছোড়া ককটেল পড়ে মাথায়, রক্তাক্ত জাহাঙ্গীর হাসপাতালে
-
নড়াইলের কালিয়ায় আগুনের ঘটনায় সরেজমিনে যা দেখলেন বিবিসির সংবাদদাতা
-
মিস ইউনিভার্সের ক্যাম্পে কী এমন ঘটল, মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি
-
জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করা: নাহিদ
-
দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ দিন ব্যাপী আর্কফেস্ট ড্যাফোডিলে
-
চট্টগ্রামে রেলের নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা, সাবেক মহাব্যবস্থাপকের ২ বছরের কারাদণ্ড