দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে: প্রসিকিউটর
দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, এই তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ ধরনের মামলা দেশের ইতিহাসে আগে কখনো হয়নি। তাই একটু সময় লাগছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আজ রোববার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার এ কথা বলেন।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কার্যক্রম আবার আলোচনায় এসেছে। আওয়ামী লীগের দল হিসেবে বিচার করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তার কোনো অগ্রগতি আছে কি না।
.এর জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, সারা দেশে যে সহিংসতা চলছে, তাঁরা সেটা দেখছেন। ট্রাইব্যুনালের একটি মামলায় আওয়ামী লীগের কয়েকজনের বিচারের ব্যাপারে একটি অভিযোগ গঠিত হয়েছিল। সেই অভিযোগে বলা ছিল, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন কি না, সেটার বিচার হবে। রায়ে সেই অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রমাণিত হওয়ায় সেই অভিযোগে আসামিদের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) মনে করে, ট্রাইব্যুনাল আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করেছেন। রায়ের কপি হাতে পেলে বিস্তারিতভাবে জানাতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।
.গত ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দেন। একই মামলার অপর তিন আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই মামলার রায়ের কথা আজকের ব্রিফিংয়ে উল্লেখ করেছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার।
এ বিষয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনাল একটি মামলায় আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না বা সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিযোগ গঠন করেছিলেন। সেই অভিযোগ প্রমাণিত হয়েছে। পূর্ণাঙ্গ রায় হাতে পেলে সুনির্দিষ্ট করে বলা যাবে যে কী বলেছে।
সূত্র: প্রথম আলো
-
কৃষক দল নেতা হত্যার ঘটনায় নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নামে মামলা
-
নাশকতা, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের নির্দেশ
-
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে: প্রসিকিউটর
-
বেতন বৃদ্ধির পরপরই বাসাভাড়া বাড়ালে আইনগত ব্যবস্থা : মীর শাহে আলম
-
মেঘনা-গোমতী পুরোনো সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি, নতুন সেতু দিয়ে চলাচলের অনুরোধ
-
দাঁড়িয়ে কথা বলছিলেন, হঠাৎ ওপর থেকে ছোড়া ককটেল পড়ে মাথায়, রক্তাক্ত জাহাঙ্গীর হাসপাতালে
-
নড়াইলের কালিয়ায় আগুনের ঘটনায় সরেজমিনে যা দেখলেন বিবিসির সংবাদদাতা
-
মিস ইউনিভার্সের ক্যাম্পে কী এমন ঘটল, মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি
-
জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করা: নাহিদ
-
দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ দিন ব্যাপী আর্কফেস্ট ড্যাফোডিলে
-
চট্টগ্রামে রেলের নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা, সাবেক মহাব্যবস্থাপকের ২ বছরের কারাদণ্ড
-
পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
-
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০
-
সাজেদা ফাউন্ডেশনের বার্ষিক সভায় ক্ষুদ্রঋণসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা
-
শিশুদের রক্তনালির বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়