গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়াতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকান ভাঙচুর করা হয়। আজ সোমবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম (৫২) ও জায়েদ শেখকে (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে মিকাইল ইসলামের শারীরিক অবস্থার অনবতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে সমাবেশে দাঁড়ানোকে কেন্দ্র সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হন। ভাঙচুর করা হয় ১০টি দোকান।
কোটালীপাড়ার গ্রামে সংঘর্ষস্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের হিরন ইউনিয়নের নেতা–কর্মীরা আজ সন্ধ্যায় একটি মিছিল বের করেন। মিছিলটি দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে অন্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হন। এ সময় পাঁচটি দোকান ভাংচুর করা হয়।
সংঘর্ষের বিষয়ে মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।’ শফিকুলের ভাই মুন্সী রইচ উদ্দিন জামায়াতের রাজনীতি সঙ্গে জড়িত বলেও দাবি করেন মশিউর।
অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমার বড় ভাই বিদেশে থাকেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। আমি দীর্ঘ দিন ধরে ছাত্রলীগ করে আসছি। আমার ভাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। সে বিরোধ থেকে আমার ওপর আগে হামলা হয়। হামলায় আমিসহ কয়েকজন আহত হয়েছি। এ ছাড়াও আমাদের পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, দুই পক্ষের সংঘর্ষের কথা শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
-
সেদিনের শিশুটি এখন ২ হাজার কোটি টাকার মালিক, বিখ্যাত গায়িকা
-
গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়াতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ
-
পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা–গুলি, আহত ৫
-
ঢাকার শেয়ারবাজারে লেনদেন কমেছে সাড়ে ২৪ শতাংশ
-
এনভিডিয়াতেই ফিরে এলেন টয়লেট পরিষ্কার থেকে এআই সাম্রাজ্য গড়ে তোলা টেক জিনিয়াস জেনসেন হুয়াং
-
মঙ্গলবার দুপুরে ঢাকার রাস্তায় ‘মোটরসাইকেল শোডাউন’ দেবে এনসিপি
-
সহিংস পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাল ব্রিফ করবে সরকার
-
ইটভাটার দূষণ জানাতে চালু ‘ইটেরভাটা ডটকম'
-
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে ঠিক কী হচ্ছে?
-
কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক
-
ইলন মাস্ক তারুন্যের হিরো নাকি ভিলেন
-
বারবার পরিষ্কারের পরও ভরাট কুতুবখালী খাল, আবার খনন শুরু করল ডিএসসিসি
-
ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, পথে নবজাতকের মৃত্যু
-
ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্সে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ
-
বাংলাদেশের পতাকা হাতে জলবায়ু সম্মেলনে নটর ডেম কলেজের ৬ শিক্ষার্থী