পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা–গুলি, আহত ৫
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় হামলা ও গুলি চালিয়েছে একদল মুখোশধারী। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ইশ্বরদীর পূর্বটেংরি গ্রামের শিপন খানের ছেলে সিজান খান (২২), শেরপাগ্রামের তারা মিয়ার ছেলে রিফাত মিয়া (২৬), সাহেবপাড়া গ্রামের মজনু প্রামানিকের ছেলে মো. মাহিম (২৫), শেরপাড় গ্রামের বাবুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১৭) ও রবিউল ইসলামের ছেলে মো. রিসাদ (২৬)। হামলার পর তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
.বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ সোমবার বিকেলে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শুরুর আগমুহূর্তে দলের নেতা–কর্মীরা জড়ো হচ্ছিলেন। এ সময় মুখে কালো কাপড় বেঁধে একদল লোক হামলা ও গুলি চালায়।
.পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।আশাদুর রহমান, ওসি, ঈশ্বরদী থানা
.পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা আজ রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাদের নেতা–কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে তাঁদের ওপর গুলি চালানো হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে বা কারা গুলি চালিয়েছে, সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
-
সেদিনের শিশুটি এখন ২ হাজার কোটি টাকার মালিক, বিখ্যাত গায়িকা
-
গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়াতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ
-
পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা–গুলি, আহত ৫
-
ঢাকার শেয়ারবাজারে লেনদেন কমেছে সাড়ে ২৪ শতাংশ
-
এনভিডিয়াতেই ফিরে এলেন টয়লেট পরিষ্কার থেকে এআই সাম্রাজ্য গড়ে তোলা টেক জিনিয়াস জেনসেন হুয়াং
-
মঙ্গলবার দুপুরে ঢাকার রাস্তায় ‘মোটরসাইকেল শোডাউন’ দেবে এনসিপি
-
সহিংস পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাল ব্রিফ করবে সরকার
-
ইটভাটার দূষণ জানাতে চালু ‘ইটেরভাটা ডটকম'
-
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে ঠিক কী হচ্ছে?
-
কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক
-
ইলন মাস্ক তারুন্যের হিরো নাকি ভিলেন
-
বারবার পরিষ্কারের পরও ভরাট কুতুবখালী খাল, আবার খনন শুরু করল ডিএসসিসি
-
ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, পথে নবজাতকের মৃত্যু
-
ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্সে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ
-
বাংলাদেশের পতাকা হাতে জলবায়ু সম্মেলনে নটর ডেম কলেজের ৬ শিক্ষার্থী