মঙ্গলবার দুপুরে ঢাকার রাস্তায় ‘মোটরসাইকেল শোডাউন’ দেবে এনসিপি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে আগামীকাল মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকায় ‘মোটরসাইকেল শোডাউন’ দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১২ নম্বরে যাবে এনসিপির নেতা–কর্মীদের মোটরসাইকেলের বহর।
আগামীকাল দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউর আড়ং প্রান্ত থেকে এনসিপির এই ‘শোডাউন’ শুরু হবে। শেষ হবে মিরপুর ১২ নম্বরে গিয়ে। এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে এ কর্মসূচি হবে। দলের পক্ষ থেকে একে বলা হচ্ছে ‘মোটরসাইকেল শোভাযাত্রা’।
.এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তারেক এ আদেল এই মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত থাকবেন বলে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জানতে চাইলে আরিফুল ইসলাম আদীব প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এনসিপি এই মোটরসাইকেল শোভাযাত্রা করছে।
সূত্র: প্রথম আলো
-
এনভিডিয়াতেই ফিরে এলেন টয়লেট পরিষ্কার থেকে এআই সাম্রাজ্য গড়ে তোলা টেক জিনিয়াস জেনসেন হুয়াং
-
মঙ্গলবার দুপুরে ঢাকার রাস্তায় ‘মোটরসাইকেল শোডাউন’ দেবে এনসিপি
-
সহিংস পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাল ব্রিফ করবে সরকার
-
ইটভাটার দূষণ জানাতে চালু ‘ইটেরভাটা ডটকম'
-
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে ঠিক কী হচ্ছে?
-
কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক
-
ইলন মাস্ক তারুন্যের হিরো নাকি ভিলেন
-
বারবার পরিষ্কারের পরও ভরাট কুতুবখালী খাল, আবার খনন শুরু করল ডিএসসিসি
-
ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, পথে নবজাতকের মৃত্যু
-
ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্সে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ
-
বাংলাদেশের পতাকা হাতে জলবায়ু সম্মেলনে নটর ডেম কলেজের ৬ শিক্ষার্থী
-
যশোরে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
-
রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি
-
১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআই
-
এআই–নির্ভর পৃথিবীতে শিশুদের কোন দক্ষতাগুলো শেখানো উচিত