ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় এই সংসদ সদস্য ও তাঁর প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান রাত ১০টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান।পুলিশের এই কর্মকর্তা বলেন, সন্ধ্যা সাতটার দিকে ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের দোতলার ২০৩ নম্বর কক্ষে একটি ঝুলন্ত মরদেহের খবর পাওয়া যায়। পরে শেরেবাংলা নগর থানার পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবির দল ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, কক্ষটি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের।মোহাম্মদ ইবনে মিজান বলেন, সিআইডি ঘটনাস্থলে ক্রাইম সিনের কাজ করেছে। থানা-পুলিশ মরদেহের সুরতহাল করেছে। পরে পরিচয় নিশ্চিত হয়ে জানা যায়, ওই নারী সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী।মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারগাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত জুলাইয়ে তাঁর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে এক তরুণীর সঙ্গে তাঁকে দেখা যায়। পরে গাজী নজরুল ইসলাম জানান, ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।এরপর ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়।
বর্তমান সময়ে আমাদের জাতীয় অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক প্রেক্ষাপটে নানামুখী পরিবর্তন ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকেই বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের সার্বিক অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
বিশেষ করে সংশ্লিষ্ট খাতের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। এই খাতের যথাযথ প্রসার ঘটলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও বেশি শক্তিশালী করবে।
সামগ্রিক এই উন্নয়ন প্রক্রিয়াকে দীর্ঘমেয়ায়ী ও টেকসই করতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অত্যন্ত জরুরি। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ এর প্রকৃত সুফল ভোগ করবে।
-
সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা - Banglanews24
-
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে - Banglanews24
-
নতুন স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কত বাড়ল, হিসাব হবে যেভাবে - The Daily Ittefaq
-
নিখোঁজ থেকে মরদেহ উদ্ধার—এজাহারে অপ্রতিমকে ঘিরে ২২ ঘণ্টার বর্ণনা
-
ছোলার ডালের বরফির রেসিপি
-
ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা
-
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে: তেজগাঁওয়ের ডিসি
-
ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে
-
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে তারেক রহমানের সঙ্গে যাঁরা যাচ্ছেন
-
সরকারি ল্যাপটপ ছিনতাইয়ের মামলা করতে গেলেন, পুলিশ নিল ‘হারানো’র জিডি
-
কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন
-
সমালোচনার মুখে কোরআনে হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়
-
১০ জনের রিয়ালকে হারিয়ে আতলেতিকোর ডার্বি জয়
-
ভাগাড়ে বস্তাভর্তি টাকা নিতে লোকজনের ভিড়, পরে যা তাঁরা জানল
-
র্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ