ভিজিটিং কার্ড
আর দশজন যে উদ্দেশ্যে ঢাকায় আসে, শিপনও সে উদ্দেশ্যেই এসেছে। কিন্তু এলেই কি আর হয়? মামা, খালু না থাকলে চাকরি হয়? এটা যেমন সে জেনেই এ শহরে এন্ট্রি নিয়েছে, তেমনি এটাও শুনে এসেছে, ঢাকা একটা আজব শহর। এ শহরে কার, কখন, কীভাবে কপাল খুলে যাবে, কেউ জানে না।কপাল খোলার জায়গায় জুতার তলি খুলে যাচ্ছে, কাজ হচ্ছে না। কপাল খোলা তো দূরের কথা, কোনো অফিসের গেটই খোলে না।হাঁটতে হাঁটতেই চোখে পড়ল ব্যাপারটা। কয়েকটা কার্ড পড়ে আছে ফুটপাতে। ছোট স্কয়ার সাইজের হলুদ রঙের কার্ড। কার্ডগুলোর দিকে তাকিয়ে শিপনের ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই’ সূত্রের কথা মনে হলো। কয়েকটা কার্ড কুড়িয়ে নিল চট করে।সাধারণত ভিজিটিং কার্ডে পুরো নাম, যে পোস্টে চাকরি করছে সেই পজিশন, শিক্ষাগত যোগ্যতা থাকে। আরও থাকে প্রতিষ্ঠানের নাম, ধরন, ঠিকানা, লোগো। এই কার্ডে এর অনেক কিছুই নেই। কটকটা হলুদ রঙের কার্ডে বাংলায় লাল কালিতে লেখা ‘ইমন ভাই’। নামের নিচে বড় করে দেওয়া আছে মোবাইল নম্বর। তার নিচে লেখা আবাসিক হোটেল।এখানে স্যালুট দেওয়ার কোনো দরকার নেইলংমার্চ যখন লং ড্রাইভছাগল–কাণ্ডকার্ড উল্টেপাল্টে ভালো করে দেখল। দুই পাশে একই লেখা। ইমন ভাইয়ের কোনো ডেজিগনেশন নেই।আলাদিন কুড়িয়ে পেয়েছিল জাদুর চেরাগ, শিপন কুড়িয়ে পেল অদ্ভুত ভিজিটিং কার্ড। আর দেরি না করে সেই মোবাইল নম্বরে রিং দিল।ফোনের ওপাশ থেকে ভেসে আসে এক কর্কশ গলা।—কেডা?এমন প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় শিপন। একটু কেশে বলে, আমি শিপন। ইমন স্যারের ভিজিটিং কার্ড পেয়ে ফোন করেছি। ওনাকে দেওয়া যাবে?—হুম, বুজছি তো। লাগব?—জি, লাগবে। আমার খুব প্রয়োজন। সে জন্যই ঢাকায় এসেছি।—এক কাজ করেন, যে ঠিকানা কমু অক্ষন আয়া পড়েন। আমি দাঁড়াইয়া থাকুম। আমার গায়ে লাল গেঞ্জি। রাস্তায় আর কাউরে ঠিকানা জিগায়েন না। বুঝেন না? টপ সিক্রেট।‘কী বুঝবে?’ জিজ্ঞাসা করার আগেই ফোন কেটে গেল। কী আজব রে বাবা, একবার জিজ্ঞাসাও করল না, কোন পোস্টে চাকরি চায়, শিক্ষাগত যোগ্যতা কী? ইমন ভাইয়ের নিশ্চয়ই ফাইভ স্টার হোটেল। বড় বড় হোটেলের ব্যাপারস্যাপারই আলাদা। খুশিতে লাফাতে লাফাতে ঠিকানামতো এসে পৌঁছায় শিপন। এই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে ফোন দিতে বলেছে লোকটা।ডানে, বাঁয়ে, ওপরে, নিচে তাকায় শিপন। কই? কোনো আবাসিক হোটেলের সাইনবোর্ড তো দেখা যাচ্ছে না! বরং বিল্ডিংয়ের সামনে দেখা যাচ্ছে একটা পুলিশ পিকআপ। একটু পরেই পিকআপে লাইন দিয়ে ওঠানো হলো কয়েকজন যুবক–যুবতীকে। তার মতো আরও অনেকেই মহা উৎসাহ নিয়ে তাকিয়ে আছে, কেউ কেউ আবার ভিডিও করছে সেই দৃশ্য।হঠাৎ শিপনের মনে পড়ে, দৃশ্য দেখার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে তার। পকেট থেকে ফোন বের করে ইমন ভাইয়ের নম্বরে ফোন দেয়। কল দেওয়ার সাথে সাথেই পিকআপে বসা লাল টি–শার্ট পরা একজন পকেট থেকে ফোন বের করে বলে, ‘আইছেন? বিল্ডিংয়ের সামনে একটা পুলিশের গাড়ি দেখতাছেন?’এত দূর থেকেও সেই লোকের কথা স্পষ্ট শুনতে পায় শিপন। মোবাইলটা তার কানেই ধরা যে।বিদ্যুৎ–বেগে উল্টো দিকে ঘুরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে বাড়ি খেয়ে বিড়বিড় করে ওঠে শিপন। ঢাকা একটা আজব শহর। এ শহরে কার, কখন, কীভাবে কপাল ফুলে যাবে, কেউ জানে না।তড়িৎ উক্তিলোডশেডিং উত্তপ্ত কাঁচাবাজাররাষ্ট্রপতি নির্বাচন উগান্ডার রাষ্ট্রপতি নিয়োগ বিজ্ঞপ্তিবাংলাদেশের খনিজ সম্পদ
বর্তমান সময়ে আমাদের জাতীয় অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক প্রেক্ষাপটে নানামুখী পরিবর্তন ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকেই বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের সার্বিক অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
বিশেষ করে সংশ্লিষ্ট খাতের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। এই খাতের যথাযথ প্রসার ঘটলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও বেশি শক্তিশালী করবে।
সামগ্রিক এই উন্নয়ন প্রক্রিয়াকে দীর্ঘমেয়ায়ী ও টেকসই করতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অত্যন্ত জরুরি। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ এর প্রকৃত সুফল ভোগ করবে।
-
Weather Update: তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! - ABP Ananda
-
মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার - bangla.bdnews24.com
-
ম্যাকে কম্পিউটার নিয়ন্ত্রণে মেটার ‘মিউজ’ - Rupali Bangladesh
-
একের পর এক ধাক্কা খেয়ে ট্রাম্প নিশানা করলেন পুরোনো প্রতিপক্ষ সংবাদমাধ্যমকে
-
পে-স্কেলের প্রজ্ঞাপন, কাঁচাবাজারে পড়েনি তাৎক্ষণিক প্রভাব - Risingbd.com
-
ভিজিটিং কার্ড
-
সহশিল্পীর প্রেমে পড়েছিলেন সাবা কামার, অতঃপর...
-
জাতীয় ডিমেনশিয়া নীতিমালা কেন জরুরি
-
কালো কি কোনো রং
-
আজ টিভিতে যা দেখবেন (২১ সেপ্টেম্বর ২০২৬)
-
১০০ বছর পর বিড়াল পরিবারে নতুন সদস্য
-
টমেটো কি মস্তিষ্কেরও বন্ধু?
-
মেরিন শিক্ষানবিশ কোর্সে ভর্তি, এসএসসি পাসেই আবেদন
-
আড়ং নেবে সেলস অ্যাসোসিয়েট, ৫০০ পদে আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর
-
মা হলেন সোহিনী সরকার - Aaro Ananda