সিলিন্ডারের গায়ে লেখা ‘ডু নট ইউজ আফটার ২০২১’
আশুলিয়ার জামগড়ায় রানা হোটেল নামের একটি খাবারের দোকানের টিনের চালা ভেদ করে নিচে পড়ে আছে একটি সিলিন্ডার। আজ সোমবার বেলা দুইটার দিকে উৎসুক লোকজন সিলিন্ডারটি দেখছিলেন। সিলিন্ডারের গায়ে ইংরেজিতে লেখা ‘অ্যাপ্রোভড পিআরডি সিএনজি অনলি ডু নট ইউজ আফটার ২০২১’।গতকাল রোববার রাতে জামগড়া এলাকায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ঘটে। ওই সময় সিলিন্ডারটি উড়ে গিয়ে সেখানে পড়ে বলে জানান দোকানের মালিক। সিলিন্ডারের গায়ে থাকা তথ্য অনুসারে পাঁচ বছর আগে এটির মেয়াদ শেষ হয়ে গেছে। অন্যদিকে ‘অ্যাপ্রোভড পিআরডি’ (প্রেশার রিলিফ ডিভাইস) মানে সিলিন্ডারের ভেতরের চাপ বা তাপমাত্রা নিয়ন্ত্রণের নিরাপত্তাব্যবস্থাও সংশ্লিষ্ট মান নিয়ন্ত্রণকারী সংস্থা কর্তৃক যাচাইকৃত ও অনুমোদিত।ঘটনার বর্ণনা দিয়ে রানা হোটেলের মালিক মো. হালিম বলেন, ‘বিকট একটা শব্দ হইলো। এরপর দেখি ধোঁয়া। দুই চোখে কিছু দেখার মতো অবস্থা নাই। একটা সিলিন্ডার আমার পোলার (ছেলের) মাথায় এসে লাগল। পোলায় দৌড় দিয়া পইরা যায়। কিছুক্ষণ পর দেহি খালি আগুন আর আগুন। পাশের দোকানে আরেকটা সিলিন্ডার পড়ছে।’আহত ছেলেকে রাতে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান হালিম। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। মাথায় আঘাতের প্রকৃত অবস্থা জানতে চিকিৎসক সিটিস্ক্যান করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।এদিকে আজ দুপুরে ঘটনাস্থলে আসেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন। প্রত্যক্ষদর্শী কয়েকজন মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারটি তাঁকে দেখান।বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার রাতে আশুলিয়ার জামগড়া এলাকায়মহিবুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘একটি সিলিন্ডার আমাকে কয়েকজন দেখিয়েছেন। সিলিন্ডারের গায়ে লেখা তথ্য অনুসারে সিলিন্ডারটির নাকি সিলিন্ডারের ভেতরে থাকা গ্যাসের মেয়াদ শেষ হওয়ার কথা বলা হয়েছে, সেটি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলতে পারবেন।’এ বিষয়ে জানতে চাইলে জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিলিন্ডার মেয়াদোত্তীর্ণ ছিল কি না, সেটিসহ তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।গতকাল রোববার রাতে আশুলিয়ার প্রিটি গ্রুপের প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
বর্তমান সময়ে আমাদের জাতীয় অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক প্রেক্ষাপটে নানামুখী পরিবর্তন ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকেই বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের সার্বিক অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
বিশেষ করে সংশ্লিষ্ট খাতের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। এই খাতের যথাযথ প্রসার ঘটলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও বেশি শক্তিশালী করবে।
সামগ্রিক এই উন্নয়ন প্রক্রিয়াকে দীর্ঘমেয়ায়ী ও টেকসই করতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অত্যন্ত জরুরি। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ এর প্রকৃত সুফল ভোগ করবে।
-
যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি - Banglanews24
-
একাদশে ভর্তির দ্বিতীয় দফায় আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর - Banglanews24
-
অবৈধ সম্পদ ও জালিয়াতির অভিযোগ, হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুটি মামলা করবে দুদক
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাংলাদেশে বাড়ল জ্বালানি তেলের দাম
-
Humayun Kabir: আমরা প্রচার করব না, ভোটের দিন যা হবে, হবে..., উপনির্বাচনের আগেই হুঁশিয়ারি - ABP Ananda
-
জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী
-
‘আমার কোনো অভিযোগ নাই, আল্লাহর কাছে বিচার দিসি’
-
প্রজাপতি কি মনে রাখতে পারে? জানতে চেয়েছিল ১০ বছরের জো
-
শাবিপ্রবি বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
-
অপ্রতিম হত্যাকাণ্ড: মা মনে করছেন নেপথ্যের কারণ দুটি
-
সে নিজে নিজে আত্মহত্যা করেছে: গাজী নজরুল - bdnews24.com
-
সিলিন্ডারের গায়ে লেখা ‘ডু নট ইউজ আফটার ২০২১’
-
হঠাৎ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মানতে পারছেন না চালকেরা
-
হোয়াটসঅ্যাপে গোপনীয়তা রক্ষায় এই ৫ নিরাপত্তাসুবিধা ব্যবহার করছেন তো
-
এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে