যশোরের বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন, রাতে সার্চলাইটে নজরদারি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও ফেরারি আসামিরা যাতে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার দুপুরে ভারতের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার ঘোরাফেরার গুঞ্জন ওঠার পর থেকে নজরদারি আরও বাড়ানো হয়েছে।
বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সীমান্ত এলাকায় সার্চলাইট দিয়ে নজরদারি চালানো হচ্ছে। চেকপোস্ট এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকায় টহল বাড়ানো হয়েছে। গতকাল সন্ধ্যায় বিজিবির একটি টহল দল বেনাপোল সীমান্ত এলাকায় টহল দিয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান প্রথম আলোকে বলেন, ‘আমরাও শুনেছি, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের ফেরারি আসামিরা ভারতের পেট্রাপোলে ঘোরাফেরা করছে। ফেরারি আসামিদের সীমান্তে রুখে দিতে আমাদের আগে থেকেই নজরদারি ও নিরাপত্তা জোরদার ছিল। রোববার দুপুরের পর থেকে সেটা আরও বাড়ানো হয়েছে।’
সীমান্তের অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসী ও সচেতন মহলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। সীমান্তে কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এর আগে গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সে সময় তিনি সাংবাদিকদের বলেন, ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
-
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা: অবশেষে কাভার সরছে
-
বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে কোন দেশ
-
২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে
-
সাভার–আশুলিয়ায় ২১ কারখানায় ছুটি, সকালে অবরোধচেষ্টার সময় আহত ৩
-
যশোরের বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন, রাতে সার্চলাইটে নজরদারি
-
খুলনায় কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আবারও আঁকা হবে
-
অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সরকারের ব্যয় বাড়াতে হচ্ছে
-
নিউইয়র্কে জাদুঘরের আঙিনায় দর্শনীয় রেস্তোরাঁ, ভোজনরসিকদের নতুন গন্তব্য
-
টেকনাফ থেকে কোথায় নেওয়া হচ্ছিল বোমা তৈরির বিপুল সরঞ্জাম, যা জানাল আইনশৃঙ্খলা বাহিনী
-
ঢাকায় পোশাকখাতের মজুরি বোর্ডের সভা শুরু, মালিকদের প্রস্তাব দেওয়ার কথা
-
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
-
বুয়েটের ভর্তিতে আবেদন শুরু ১ ডিসেম্বর, ১৩০৯ আসনে বিস্তারিত জেনে নিন
-
খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে সোয়া ৬ লাখ কোটি টাকা
-
যেখানে দেখা যায় লালঘাড় পেঙ্গা
-
শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা