সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

খালেদা জিয়ার অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি সংসদ সদস্যের

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১০:০০ পিএম
৪০২ Shares
একরামুল বারী বলেন, খালেদা জিয়ার অবদান জাতির সামনে তুলে ধরতে পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তিনি এ বিষয়ে শিক্ষামন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেন।

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য একরামুল বারী।

.আজ সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনায় এ দাবি জানান একরামুল বারী।

.এই সংসদ সদস্য বলেন, ১৯৮২ সালে স্বৈরশাসক এইচ এম এরশাদ গণতন্ত্র হরণ করার পর দীর্ঘ ৯ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া। পরবর্তী সময়েও দেশে যখনই গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখনই তা পুনরুদ্ধারে তাঁকে দায়িত্ব নিয়ে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে।

.একরামুল বারী বলেন, খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী ও স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ছয় বছর জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করেছেন। বিনা চিকিৎসায় কারারুদ্ধ থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর এসব অবদান জাতির সামনে তুলে ধরতে পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তিনি এ বিষয়ে শিক্ষামন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেন।

সূত্র: প্রথম আলো