এখন থেকে যুক্তরাষ্ট্রের সংস্থা ডিএফসির অর্থায়ন পাবে বাংলাদেশ
বাংলাদেশে বাস্তবায়নের জন্য নেওয়া প্রকল্পগুলো এখন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) থেকে অর্থসহায়তা পাওয়ার যোগ্য হয়েছে। ফলে যেসব প্রকল্পে অর্থের ঘাটতি আছে বা ঝুঁকির আশঙ্কায় বেসরকারি বিনিয়োগকারীরা এগিয়ে আসছেন না, সেগুলোতে অর্থায়ন ও বিনিয়োগের ঝুঁকি কমাতে ডিএফসির সহায়তা নেওয়ার সুযোগ তৈরি হলো।
.আজ সোমবার ডিএফসি তাদের ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন চাহিদা মেটাতে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে ডিএফসির জন্য। ইতিমধ্যে দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে বিনিয়োগ করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে ডিএফসি বলেছে, কোনো প্রকল্প বাণিজ্যিকভাবে টেকসই ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হলেও তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের জোগান পাওয়া কঠিন হতে পারে। আবার প্রকল্পে ঝুঁকি আছে বলে মনে করলে বেসরকারি বিনিয়োগকারীরা আগ্রহ হারাতে পারেন। এসব ক্ষেত্রে ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি কমানোর সুবিধা কাজে লাগিয়ে বিনিয়োগের ঘাটতি মেটানো সম্ভব হবে।
.ডিএফসির মতে, এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে গুরুত্বপূর্ণ অবকাঠামো গড়ে ওঠার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। প্রয়োজনীয় সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও এসব বিনিয়োগ ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞপ্তিতে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাককে উদ্ধৃত করে বলা হয়, বাংলাদেশ ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্য হওয়ায় আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে এমন বেসরকারি বিনিয়োগ আনার সুযোগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করবে এমন প্রকল্পে সহায়তা দিয়ে আমরা বাংলাদেশের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করতে পারি। এই সহায়তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে যাবে।’
ডিএফসির এই ঘোষণার বিষয়ে বিজ্ঞপ্তিতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের মন্তব্যও দেওয়া হয়েছে। ব্রেন্ট ক্রিস্টেনসেন দুই দেশের পারস্পরিক বাণিজ্যচুক্তির প্রসঙ্গ তুলে বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করার যে অঙ্গীকার যুক্তরাষ্ট্র প্রকাশ্যে করেছে, পারস্পরিক বাণিজ্যচুক্তি তারই প্রতিফলন। ডিএফসির অর্থায়নও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে আমাদের দুই দেশের সমৃদ্ধি আরও বাড়বে।’
.বিজ্ঞপ্তিতে ডিএফসি বলেছে, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। বিশ্বের দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতিও এ অঞ্চলে রয়েছে। সংস্থাটি বলেছে, এ অঞ্চলে মার্কিন কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণে সহায়তা করা তাদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি বেসরকারি পুঁজি বিনিয়োগের মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করতে চায় তারা।
উল্লেখ্য, ডিএফসি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা। অংশীদার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি পুঁজি বিনিয়োগে সহায়তা করে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য এগিয়ে নেওয়া এবং গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহব্যবস্থা সুরক্ষিত করাও সংস্থাটির কাজের অংশ।
সূত্র: প্রথম আলো
-
পাকিস্তানের বিপক্ষে গতিতেই পার্থক্য গড়তে চায় ভারত
-
এখন থেকে যুক্তরাষ্ট্রের সংস্থা ডিএফসির অর্থায়ন পাবে বাংলাদেশ
-
খালেদা জিয়ার অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি সংসদ সদস্যের
-
বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ
-
এইচএসসির পর ভর্তি: মেধাবীদের জন্য ২০ কোটি টাকার বৃত্তি ও বিশ্বমানের শিক্ষার সুযোগ দিচ্ছে আইইউবিএটি
-
সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী
-
‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি
-
শরীয়তপুরে পুলিশের করা বিস্ফোরক আইনের মামলার আসামি মৃত বীর মুক্তিযোদ্ধা
-
বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, শাস্তি ছয় মাস কুকুর–বিড়ালকে খাওয়ানো
-
বেসরকারি ব্যাংক থেকে জনতা ব্যাংকের এমডি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন
-
১৫ ঘণ্টা লেনদেন বন্ধ থাকবে ইস্টার্ন ব্যাংকের
-
মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়া কার্যালয়ে সভা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের
-
মহাকাশ থেকে ফেরা রকেট ধরে ইতিহাস গড়ল স্পেসএক্স
-
প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্ন ছাপানোর পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী