সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

পাকিস্তানের বিপক্ষে গতিতেই পার্থক্য গড়তে চায় ভারত

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৪৩৯ Shares
সাফ ফুটবলের ফাইনালে পাকিস্তানকে ফেবারিট মানতে নারাজ ভারতের কোচ নওশাদ মুসা।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত আটটায় শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর শিরোপার লড়াই। এবারের টুর্নামেন্টে পারফরম্যান্সের বিচারে পাকিস্তানকে এগিয়ে রাখছেন অনেকে।

তবে মাঠের লড়াইয়ে পাকিস্তানকে হারিয়েই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে আত্মবিশ্বাসী দলটির কোচ নওশাদ মুসা।

ফাইনালের আগে আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনার কথা জানান নওশাদ। পাকিস্তানকে ফেবারিট মানতে নারাজ ভারতের এই কোচ। তিনি বলেন, ‘পাকিস্তানের খেলোয়াড়দের চেয়ে ভারতের ফুটবলাররা বেশি দ্রুতগতির ও ক্ষিপ্র। এই শক্তিই ফাইনালে ব্যবধান গড়ে দিতে পারে।’

ভারতের এই দলটিকে বলা হচ্ছে দ্বিতীয় সারির বা ‘বি’ দল। কিন্তু সেটি মানতে রাজি নন নওশাদ। তাঁর পাল্টা প্রশ্ন, যে দল ফাইনালে উঠেছে এবং নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে, সেই দলকে ‘বি’ দল বলার কারণ কী? পাকিস্তানকে ফেবারিট মানতেও রাজি নন তিনি, ‘ভারতকে হারাতে পারলেই কেবল নিজেদের এগিয়ে রাখার দাবি করতে পারবে পাকিস্তান।’

এবার সাফের গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত। তবে ফাইনালের পাকিস্তানকে আগের ম্যাচের প্রতিপক্ষের সঙ্গে মেলাতে চান না ভারত কোচ নওশাদ। কারণ, প্রথম ম্যাচে পাকিস্তানের পূর্ণ শক্তির দল ছিল না। এবার প্রতিপক্ষের খেলোয়াড় ও খেলার ধরন বিশ্লেষণ করে নতুন কৌশলে মাঠে নামতে চায় ৯ বারের চ্যাম্পিয়ন দলটি।

সূত্র: প্রথম আলো