‘সাংবাদিক ফারজানা ও শাকিলকে আটক রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’
সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদকে আটক রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মত দিয়েছে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন। গতকাল শুক্রবার নিজেদের ওয়েবসাইটে ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশনের বরাত দিয়ে এ কথা জানিয়েছে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ)।
ফারজানা রুপা ও শাকিল আহমেদ স্বামী-স্ত্রী। ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তারের পর দুই বছরের বেশি সময় ধরে তাঁরা আটক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। একাধিকবার আবেদন করেও তাঁরা জামিন পাননি।
.সিজিএ বলছে, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবীরা এই দম্পতির পক্ষে গত বছরের জানুয়ারিতে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশনের কাছে অভিযোগ জমা দেন। ওয়ার্কিং গ্রুপ মত দিয়েছে, ফারজানা রুপা ও শাকিল আহমেদকে আটক রাখার কোনো আইনি ভিত্তি নেই। পাশাপাশি এই আটকাদেশের কারণে তাঁদের মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়সংগত বিচার পাওয়ার অধিকার লঙ্ঘিত হচ্ছে।
.গত মে মাস থেকে ফারজানা রুপা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বিচারের মুখোমুখি হচ্ছেন। সেখানে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। সিজেএর নির্বাহী কমিটির সদস্য উইলিয়াম হর্সলে বলেন, জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশনের এই মতামত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা নিঃসন্দেহে প্রমাণ করে যে সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদকে ভিত্তিহীন অভিযোগে দীর্ঘমেয়াদে আটক রাখা হয়েছে তাঁদের সাংবাদিকতার জন্যই। তিনি বলেন, এই সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। একইভাবে বাংলাদেশে ভিত্তিহীন অভিযোগে আটক অন্য সাংবাদিকদেরও মুক্তি দেওয়া উচিত।
.কারাগারে শাকিল-রুপা, সম্পদের হিসাব চায় দুদক
সূত্র: প্রথম আলো
-
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে?
-
নাশকতা ঠেকাতে ড্রোন উড়িয়ে মোটরসাইকেলে মহড়া পুলিশের
-
২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত
-
‘সাংবাদিক ফারজানা ও শাকিলকে আটক রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’
-
‘একটা চাদর হবে’—যে গান বদলে দিয়েছিল জেনস সুমনের জীবন
-
সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’
-
আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
-
পটুয়াখালীতে হত্যা মামলার আসামী বাদশাকে আটক করেছে পুলিশ
-
আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সেরাদের সেরা বিএসআরএম স্টিলস
-
থ্যাংকস গিভিং ডে: কৃতজ্ঞতা, ইতিহাস ও আমেরিকান ঐতিহ্য
-
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
-
উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা চলছে
-
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে লেবারের ১২ বছরের শাসনের অবসান
-
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুজন গ্রেপ্তার, তাঁরা জুলাই আন্দোলনে ছিলেন দাবি পরিবারের
-
সাড়ে ৯ শতাংশ নীতি সুদহার যৌক্তিক নয়, ৭ শতাংশে নামানো উচিত: রাশেদ আল মাহমুদ তিতুমীর