২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত
তাজমহলের একটি মার্বেল পাথরের খণ্ড যুক্তরাজ্যে নিলামে তোলা হচ্ছে। প্রায় ২১০ বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এটি সংগ্রহ করেছিলেন। উত্তরাধিকার সূত্রে এত দিন তাঁর পরিবারের কাছে সংরক্ষিত ছিল ঐতিহাসিক এ মার্বেল পাথর।
কর্নেল পাউনল ফিপস (১৭৮০-১৮৫৮) নামের ওই ব্রিটিশ কর্মকর্তা আগ্রায় ঐতিহাসিক ভবনগুলোর তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। তাজমহলসহ বিভিন্ন স্থাপনার সংস্কারকাজ দেখভাল করতেন তিনি। তাজমহলের নিচে একটি ভূগর্ভস্থ কক্ষে মার্বেল পাথরের খণ্ডটি খুঁজে পেয়েছিলেন ফিপস।
.কর্নেল পাউনল ফিপস নামের ওই ব্রিটিশ কর্মকর্তা আগ্রায় ঐতিহাসিক ভবনগুলোর তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। তাজমহলসহ বিভিন্ন স্থাপনার সংস্কারকাজ দেখভাল করতেন তিনি। তাজমহলের নিচে একটি ভূগর্ভস্থ কক্ষে মার্বেল পাথরের খণ্ডটি খুঁজে পান ফিপস।.পাউনল ফিপসের ধারণা ছিল, পাথরখণ্ডটি সংস্কারকাজে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। তাঁর ছেলের স্মৃতিকথা অনুযায়ী, এটি নিজের কাছে রাখার অনুমতি পেয়েছিলেন ব্রিটিশ কর্মকর্তা ফিপস।
১৮১৬ সালে আগ্রায় দায়িত্ব পালন শেষে তাজমহল থেকে দুটি মার্বেল পাথরের খণ্ড সংগ্রহ করেছিলেন ফিপস। আগামী ৯ ডিসেম্বর যুক্তরাজ্যে এটির নিলাম হবে।
মার্বেল পাথরের খণ্ডটি আয়তাকার। চার কোণা কিছুটা কাটা। এর ওপর আগেট, জ্যাসপার, ক্যালসেডনি ও অন্যান্য মূল্যবান পাথর মসৃণ করে বসানো হয়েছে। পাথরগুলো দিয়ে তৈরি করা হয়েছে ফুলের নকশা।
.মার্বেল পাথরটির চারপাশের ফুলের নকশার সঙ্গে তাজমহলে সম্রাট শাহজাহানের সমাধির ওপরের সমতল অংশের কিনারায় থাকা নকশার মিল রয়েছে। মার্বেলটির ফুল ও লতাপাতার নকশার সঙ্গেও সমাধির ওপরের বাঁ পাশের নকশার সাদৃশ্য পাওয়া যায়।
মার্বেলের পাথরটির দৈর্ঘ্য ৫৫ দশমিক ৮ সেন্টিমিটার, প্রস্থ ৪৫ দশমিক ২ সেন্টিমিটার এবং পুরুত্ব ৩ সেন্টিমিটার। লন্ডনের নিলাম প্রতিষ্ঠান লিয়ঁ অ্যান্ড টার্নবুল আয়োজিত মুসলিম ও ভারতীয় স্থাপত্য শিল্পকর্মের নিলামে এটি তোলা হবে। সরাসরি নিলামের পাশাপাশি অনলাইনেও এতে অংশ নেওয়া যাবে।
নিলামে মার্বেল পাথরটির দাম ২০ থেকে ৩০ হাজার পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৩ লাখ থেকে ৫০ লাখ টাকা।
.লিয়ঁ অ্যান্ড টার্নবুলের মুসলিম ও ভারতীয় স্থাপত্য শিল্পকর্ম বিভাগের প্রধান ক্রিস্টিনা সানে বলেন, ‘মার্বেল পাথরের খণ্ডটি বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট। এমন একটি বস্তু নিলামে তোলার সুযোগ পাওয়া বিশেষ সম্মানের।’
ক্রিস্টিনা আরও বলেন, একজন ব্রিটিশ কর্মকর্তা ২১০ বছর আগে মার্বেলটি যুক্তরাজ্যে নিয়ে গিয়েছিলেন। এত দিন পরও সেটি তাঁর পরিবারের কাছে রয়েছে। ঘটনাটি অসাধারণ।
.ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে
সূত্র: প্রথম আলো
-
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে?
-
নাশকতা ঠেকাতে ড্রোন উড়িয়ে মোটরসাইকেলে মহড়া পুলিশের
-
২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত
-
‘সাংবাদিক ফারজানা ও শাকিলকে আটক রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’
-
‘একটা চাদর হবে’—যে গান বদলে দিয়েছিল জেনস সুমনের জীবন
-
সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’
-
আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
-
পটুয়াখালীতে হত্যা মামলার আসামী বাদশাকে আটক করেছে পুলিশ
-
আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সেরাদের সেরা বিএসআরএম স্টিলস
-
থ্যাংকস গিভিং ডে: কৃতজ্ঞতা, ইতিহাস ও আমেরিকান ঐতিহ্য
-
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
-
উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা চলছে
-
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে লেবারের ১২ বছরের শাসনের অবসান
-
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুজন গ্রেপ্তার, তাঁরা জুলাই আন্দোলনে ছিলেন দাবি পরিবারের
-
সাড়ে ৯ শতাংশ নীতি সুদহার যৌক্তিক নয়, ৭ শতাংশে নামানো উচিত: রাশেদ আল মাহমুদ তিতুমীর