আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ
টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট নিয়ে নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে ‘জিএসজি গ্লোবাল ডে ২০২৬’। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স (জিএসজি) বিভাগ দিনব্যাপী এ আয়োজন করে।
এতে ছিল উদ্বোধনী পর্ব, জার্নালের বিশেষ সংখ্যা প্রকাশ, ‘ঢাকা ২০৩০’ শীর্ষক গোলটেবিল নীতি সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের মূল প্রতিপাদ্য ছিল জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য ম. তামিম, স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন কে আয়াজ রাব্বানী ও জিএসজি বিভাগের প্রধান মো. শাহনেওয়াজ হোসেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জার্নাল অব ইন্টারন্যাশনাল রিলেশনস’-এর এসডিজিবিষয়ক বিশেষ সম্পূরক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।
বিকেলে ‘ঢাকা ২০৩০: বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু অভিঘাতসহনশীল নগরীর পরিচালনব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল সংলাপে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
এসডিজি ১১-কে কেন্দ্র করে আয়োজিত এই সংলাপে ২০৩০ সালের মধ্যে ঢাকাকে বাসযোগ্য করার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। উঠে আসে আবাসন, নগর পরিবহন, বায়ুদূষণ, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও পয়োনিষ্কাশন, জনস্বাস্থ্য, সড়ক নিরাপত্তা এবং নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়গুলো। বক্তারা জানান, নগর পরিচালনার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও কার্যকর নীতি-সংস্কার দরকার। তথ্য-প্রমাণের ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপরও জোর দেন তাঁরা।
সংলাপে অংশ নেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), রাজউক, ঢাকা উত্তর সিটি করপোরেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, ওয়াটারএইড বাংলাদেশ, একমাত্রা সোসাইটি, গণমাধ্যমের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও আইইউবির শিক্ষাবিদ ও গবেষকেরা অংশ নেন। সঞ্চালনা করেন জিএসজি বিভাগের শিক্ষক মো. অহিদুজ্জামান। দিনের শেষে শিক্ষার্থীদের ক্লাব ‘গ্লোবাল গেটকিপার্স’-এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সূত্র: প্রথম আলো
-
ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক
-
ডেঙ্গুতে শ্বাসকষ্ট, না পেটব্যথা কোনটা বিপদের
-
আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ
-
এক পরিবারের ছয়জন অটোরিকশায় যাচ্ছিলেন বিয়েবাড়িতে, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ চারজনের
-
কনটেন্ট বানিয়েই পুরস্কার, ২৫ লাখ টাকার আয়োজনে আবেদন করবেন যেভাবে
-
নতুন সনদ পেল ১২ প্রতিষ্ঠান, বাংলাদেশে এখন পরিবেশবান্ধব কারখানা ৩০২টি
-
‘ক্যানসার মানেই থেমে যাওয়া নয়’ বার্তা নিয়ে ৩০০ কিলোমিটার দৌড়াবেন পার্থ
-
রোহিঙ্গা জেনোসাইড নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে
-
আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি
-
বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেম উন্মোচন
-
‘কে ছড়াচ্ছে ডিসেম্বরে আমার বিয়ে?’, অভিনেত্রী সাবার প্রশ্ন
-
ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো
-
এক দিনে কেন ২৪ ঘণ্টা, এক ঘণ্টায় কেন ৬০ মিনিট
-
বাড়ির উঠানে বসে ফোনে মেয়ের সঙ্গে কথা বলছিলেন, মাথায় আঘাত করে বৃদ্ধার গয়না ছিনতাই
-
নদীর বুকে বন্ধুদের হাট